Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

করপোরেট কর কমানো সম্ভব না: এনবিআর চেয়ারম্যান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৫: ১০
করপোরেট কর কমানো সম্ভব না: এনবিআর চেয়ারম্যান

আগামী অর্থ বছরের বাজেটে করপোরেট করের হার কমানোর সুযোগ নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে শুল্ক হ্রাসের চেয়ে নন-ট্যারিফ প্রতিবন্ধকতা নিরসন এবং রাজস্ব কাঠামোতে পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিতে সরকার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর এনবিআর সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনা সভায় এসব তথ্য জানান।

বৈঠকে ঢাকা চেম্বার আগামী বাজেটের জন্য আয়কর, ভ্যাট এবং শুল্ক সংক্রান্ত মোট ৫৪টি প্রস্তাবনা পেশ করে। সংগঠনটি অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ বিবেচনায় ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার জোরাল দাবি জানায়।

ডিসিসিআই-এর প্রস্তাবনার প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর ইতিমধ্যে ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে, তাই এটি আর কমানোর তেমন কোনো সুযোগ নেই। তবে তিনি আশ্বস্ত করেন, করদাতার ওপর যেন ‘ইফেকটিভ ট্যাক্স রেট’ বা প্রকৃত করের বোঝা না বাড়ে, সেদিকে এনবিআর সতর্ক থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের কঠোরভাবে চিহ্নিত করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সত্যিকারের কমপ্লায়েন্স করদাতাদের ওপর করের বোঝা ও হয়রানি হ্রাসের লক্ষ্যে যারা কর ফাঁকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে এবং কর ফেরত বা রিফান্ড প্রদানের ব্যবস্থাও সম্পূর্ণ অনলাইন করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করার স্বয়ংক্রিয় ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনাও সভায় আলোচিত হয়।

ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী রাজস্ব জালের আধুনিকায়নে ‘সেন্ট্রাল এপিআই ইন্টিগ্রেশন’ ব্যবস্থার প্রস্তাব করেন, যা এনআইডি, ব্যাংক এবং ইউটিলিটি সার্ভিসের ডেটার সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে করদাতা শনাক্ত করবে। এছাড়া ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে ইএফডি মেশিনের পরিবর্তে মোবাইল অ্যাপ প্রবর্তনের প্রস্তাব দেয় ডিসিসিআই।

বাজেট প্রস্তাবনায় ঢাকা চেম্বার বাণিজ্যিক আমদানিতে আগাম কর ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা এবং চার কোটি টাকার বেশি নিট সম্পদের ওপর আরোপিত সারচার্জ ধাপে ধাপে বিলোপ করার ওপর জোর দেয়।

বিষয়: অর্থনীতিএনবিআরজাতীয় বাজেটঅর্থনীতির খবরপ্রাক–বাজেট আলোচনাকরকরপোরেট
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক