Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ইন্সট্যান্ট নুডলস ভালো নাকি মন্দ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৩০
ইন্সট্যান্ট নুডলস ভালো নাকি মন্দ

ইন্সট্যান্ট নুডলস বেশ জনপ্রিয় একটি খাবার। হোস্টেলের রাত জাগা শিক্ষার্থী থেকে শুরু করে ব্যস্ত অফিসগামী-সবার কাছেই এটি এক আস্থার নাম। মাত্র দুই থেকে দশ মিনিটের মধ্যে তৈরি হওয়া এই খাবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মাতামাতি হয়। বিশেষ কোভিড মহামারির সময় থেকে মানুষ ইন্সট্যান্ট নুডলস দিয়ে নানা ধরনের নিরীক্ষাধর্মী রেসিপি ফুড ট্রেন্ডের শীর্ষে চলে আসে। তবে এই খাবারটি আমাদের ক্ষুধা মেটালেও এটি শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী, তা নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে।

Advertisement
Advertisement
Advertisement

মুখরোচক স্বাদের আড়ালে যা লুকিয়ে আছে

ইন্সট্যান্ট নুডলস মূলত ময়দা দিয়ে তৈরি এবং একে দীর্ঘস্থায়ী করতে কড়া তেলে ভেজে শুকানো হয়। এই প্রক্রিয়াই এর প্রধান সমস্যার মূল। ময়দা বা রিফাইনড কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

কেন এটি স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক?

Advertisement
Advertisement
Advertisement

ইন্সট্যান্ট নুডলসকে ‘মন্দ’ বলার পেছনে পুষ্টিবিজ্ঞানীরা মূলত তিনটি বড় কারণ দেখান-

অতিরিক্ত সোডিয়াম: একটি ছোট প্যাকেটে প্রায় ১৫০০ থেকে ২০০০ মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনের চাহিদার সমান। অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ ও হৃদরোগের প্রধান কারণ।

ক্ষতিকর প্রিজারভেটিভ: নুডলসকে ফ্রেশ রাখতে এতে টারশিয়ারি বিউটাইলহাইড্রোকুইনাইন বা টিবিএইচকিউ ব্যবহার করা হয়। এটি একটি পেট্রোলিয়াম ভিত্তিক উপজাত, যা দীর্ঘমেয়াদে পাকস্থলীর সমস্যা এবং টিউমারের ঝুঁকি বাড়াতে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

এই নুডুলসকে ফ্রেশ রাখতে ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। ছবি: পেক্সেলস
এই নুডুলসকে ফ্রেশ রাখতে ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। ছবি: পেক্সেলস

এমএসজি: এর মশলায় থাকা মনোসোডিয়াম গ্লুটামেট স্বাদের মোহ তৈরি করে ঠিকই, কিন্তু এটি অনেকের ক্ষেত্রে মাথাব্যথা, বমি ভাব এবং স্নায়বিক দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়।

দুই মিনিটের নুডলস এলো কীভাবেinstant noodle

গবেষণার ফলাফল কী বলে?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ কোরিয়ার গবেষণা প্রতিষ্ঠান কোরিয়ান ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভের যৌথ গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে দুই বা তার বেশিবার ইন্সট্যান্ট নুডলস খান, তাদের ‘মেটাবলিক সিনড্রোম’ হওয়ার ঝুঁকি সাধারণের চেয়ে ৬৮ শতাংশ বেশি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও প্রবল। এটি শরীরের মেটাবলিজম নষ্ট করে দেয় এবং স্থূলতা বা মেদ বাড়ায়।

তবে কি এটি পুরোপুরি বর্জনীয়?

ইন্সট্যান্ট নুডলস সরাসরি ‘বিষ’ না হলেও একে ‘পুষ্টিকর’ খাবার বলার কোনো উপায় নেই। তবে এটি খাওয়ার ধরনে পরিবর্তন আনলে ক্ষতির মাত্রা কমানো সম্ভব। যেমন-

  • প্যাকেটের কৃত্রিম মশলা পুরোটা না দিয়ে অর্ধেক ব্যবহার করা।
  • এতে প্রচুর পরিমাণে মৌসুমি সবজি, ডিম, পনির বা চিকেন যোগ করা।
  • নুডলস সেদ্ধ করার পর সেই পানি ফেলে দিয়ে নতুন গরম পানি বা সস ব্যবহার করা।

ইন্সট্যান্ট নুডলস কোনো পুষ্টিকর খাবার নয়, বরং এটি একটি ‘ইমার্জেন্সি ফুড’। মাঝে মাঝে শখের বসে বা বিপদে পড়ে খাওয়া ঠিক আছে, কিন্তু একে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা মানেই নিজের অজান্তে শরীরকে বড় কোনো ঝুঁকির দিকে ঠেলে দেওয়া। সুস্থ থাকতে টাটকা এবং প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নেই।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: খাবারক্ষুধাজীবনধারাসামাজিক যোগাযোগমাধ্যমজীবনখাদ্যাভ্যাসলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।