চরচা ডেস্ক

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। চলমান যুদ্ধ অবসানে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেওয়া হয়েছে। তবে তেহরান কী বলেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাতে রয়টার্স জানিয়েছে, ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।
তবে ইরানের পাঠানো এই জবাবে ঠিক কী কী শর্ত বা বার্তা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইআরএনএ।
এদিকে ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।
কামাল হায়দার বলেন, “পাকিস্তানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তারা মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাবটি হাতে পেয়েছে। এখন পাকিস্তান যেহেতু এটি গ্রহণ করেছে, তাই দেখার বিষয় হলো কত দ্রুত তারা এই বার্তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় এবং এর ওপর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও।
যুদ্ধের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হয়। কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়। এরপর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসানোর বিষয়ে আলোচনা চলছে।