Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকার পশুর হাটে লেনদেন তদারকিতে ৩৫ ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৯: ১১
ঢাকার পশুর হাটে লেনদেন তদারকিতে ৩৫ ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেন নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে নগদ অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিং সেবা প্রদানের জন্য ৩৫টি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক নির্দেশনায় জানানো হয়, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের বড় অঙ্কের নগদ টাকা বহন করার ঝুঁকি কমাতে এবং জাল নোট শনাক্তকরণসহ অন্যান্য ব্যাংকিং সহায়তা দিতে এই ব্যাংকগুলো নিয়োজিত থাকবে।

ডিএনসিসির ১৮টি প্রধান হাটে নির্দিষ্ট ব্যাংকগুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। গাবতলী স্থায়ী হাটে ইসলামী ব্যাংক, মিরপুর সেকশন-৬-এ সীমান্ত ব্যাংক, কালশী বালুর মাঠে এবি ব্যাংক এবং উত্তরা দিয়াবাড়ি এলাকায় মেঘনা ব্যাংক সেবা প্রদান করবে। এ ছাড়াও বড় বেরাইদ এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মহাখালী টিঅ্যান্ডটি মাঠে ট্রাস্ট ব্যাংক দায়িত্ব পালন করবে। সিটি ব্যাংক খিলক্ষেত চেকপোস্ট সংলগ্ন পশ্চিম এলাকা, ব্র্যাক ব্যাংক ভাটারা সুতিভোলা খালপাড় এবং অগ্রণী ব্যাংক খিলক্ষেত বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় সেবা প্রদান করবে।

এ ছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে ন্যাশনাল ব্যাংক, মেরুল বাড্ডা বাজার এলাকায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইকরা মাদ্রাসা সংলগ্ন পূর্ব হাজীপাড়া এলাকায় ইস্টার্ন ব্যাংক, মোহাম্মদপুর বসিলা এলাকায় আইএফআইসি ব্যাংক, উত্তরার রানাভোলা সুইচ গেট এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, কাঞ্চকুড়া বাজার সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক, বনরূপা আবাসিক প্রকল্পে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাড্ডা থানার স্বদেশ প্রপার্টি এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং কচুক্ষেত বাজারের রজনীগন্ধা সুপার মার্কেটের পেছনের এলাকায় এনআরবি ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
কোরবানির পশুর হাট। ছবি: বাসস
কোরবানির পশুর হাট। ছবি: বাসস

এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেনস ব্যাংক ও বেসিক ব্যাংককেও ডিএনসিসির হাট ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিএসসিসির ১৩টি হাটে একাধিক ব্যাংক সমন্বয় করে কাজ করবে। সারুলিয়া স্থায়ী হাটে দ্য প্রিমিয়ার ব্যাংক ও উত্তরা ব্যাংক, পোস্তগোলায় ডাচ্-বাংলা ব্যাংক ও কৃষি ব্যাংক এবং উত্তর শাহজাহানপুর এলাকায় ঢাকা ব্যাংক ও রূপালী ব্যাংক সেবা দেবে। এ ছাড়া লালবাগের রহমতগঞ্জ এলাকায় মধুমতি ও কমিউনিটি ব্যাংক এবং গোলাপবাগ এলাকায় মার্কেন্টাইল ব্যাংক দায়িত্ব পেয়েছে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও পূবালী ব্যাংক যথাক্রমে দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশ এবং কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পাম্প এলাকা হাটে সক্রিয় থাকবে।

অন্যদিকে, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড এলাকায় যমুনা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক, আমিন মোহাম্মদ গ্রুপ এলাকায় মিডল্যান্ড ব্যাংক, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের এলাকায় এসবিএসি ব্যাংক, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন এলাকায় ব্র্যাক ব্যাংক এবং বনশ্রী হাউজিংয়ের মোস্তামাজি মোড় সংলগ্ন এলাকায় এনসিসি ব্যাংক সেবা দেবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট সিটি করপোরেশন কোনো পশুর হাটের স্থান পরিবর্তন বা বাতিল করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিষয়টি জানানো হবে।

বিষয়: ব্র্যাক ব্যাংককোরবানি ঈদডাচ্-বাংলা ব্যাংকঢাকাপশুর হাটপূবালী ব্যাংকবাংলাদেশ ব্যাংকঅগ্রণী ব্যাংকসোনালী ব্যাংকমার্কেন্টাইল ব্যাংকইসলামী ব্যাংকমেঘনা ব্যাংক
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক