বাংলাদেশ ব্যাংক

জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণ সুবিধাটি মোট ৯টি সুনির্দিষ্ট পরিষেবার খরচে ব্যবহার করা যাবে।

বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ ভ্রমণকারীরা আগের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পাবে তো–সংশয়ে গ্রাহকরা
সংকটে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নিতে হিড়িক পড়েছে গ্রাহকদের মধ্যে। টাকা ফেরতের আবেদন নেওয়া শুরুর মাত্র তিন দিনেই প্রায় ৩৭ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন আমানতকারীরা।

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

সিএমএসএমই ঋণ: বিতরণ কমেছে, বেড়েছে খেলাপি
অর্থাৎ, সিএমএসএমই খাতে সামগ্রিক শ্রেণিকৃত ঋণের হার ২৬ দশমিক ৪ শতাংশ হলেও প্রতিষ্ঠানভেদে ঝুঁকির মাত্রায় বড় ব্যবধান রয়েছে। বিশেষ করে ইসলামী ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই হার ৪০ শতাংশের ওপরে থাকায় এসব প্রতিষ্ঠানের সিএমএসএমই ঋণ-মান নিয়ে তুলনামূলক বেশি উদ্বেগ তৈরি হয়েছে।

জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের শুরু থেকেই সুবাতাস বইছে রেমিট্যান্সে। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এই অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে হালিশহরের উত্তর আগ্রাবাদের এক বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে হালিশহর থানা-পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আব

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা
এর আগে ২০২৫ সালে ঋণখেলাপিদের সুবিধা দেওয়া হয়েছিল। ওই বছরের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকার ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিদ্যমান খেলাপি ঋণের স্থিতির ওপর কমপক্ষে ২ শতাংশ নগদে অর্থ জমা দিতে হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংক: পুরনো শেয়ারহোল্ডাররা কি ক্ষতিপূরণ পাবে?
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ একক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু করেছে। পুরনো পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগের শেয়ারহোল্ডাররা নতুন ব্যাংকের সরাসরি মালিক হতে পারেননি। এ অবস্থায় নতুন ব্যাংকটির মালিকানা কাঠামো, আগের উদ্যোক্তা ও

নতুন উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ আবারও থমকে যাবে না তো?
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আবারো জামানতবিহীন ঋণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের প্রস্তাবিত নতুন এই স্কিমে প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ঋণের সুদহার হতে পারে ৪ থেকে ৬ শতাংশ। প্রাথমিক পরিকল্পনায় ৫০০ কোটি টাকা ঋণ

৩১টি মোবাইল অ্যাপে অবৈধ ঋণ, বিএফআইইউর সতর্কতা
সহজ শর্তে ও দ্রুত সময়ে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং প্রতারণার অভিযোগে অনুমোদনহীন ৩১টি মোবাইল অ্যাপস ও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব অননুমোদিত অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত অবৈধ

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে
পাঁচটি ব্যাংক আলাদা আলাদাভাবে পরিচালিত হওয়ায় তাদের ব্যাংকিং প্রযুক্তি ও কোর ব্যাংকিং সফটওয়্যার এক রকম ছিল না। তাই শুধু পাঁচটি ব্যাংকের নাম এক করে একটি নতুন নাম দেওয়াই একীভূতকরণের পুরো কাজ নয়।

২ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফের মধ্যে চুক্তি স্বাক্ষর
২ লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও প্রাপ্ত অর্থের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে।

‘ক্রেডিট কার্ড কখনোই ঋণের ফাঁদ নয়, সক্ষমতা বুঝে ব্যবহার করুন’
এটি মূলত তথ্যের পরিষ্কার ধারণার অভাবে তৈরি একটি ভুল ধারণা। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ সুদের সীমার ভেতরেই সব ব্যাংক কার্যক্রম পরিচালনা করে।

এস আলমের এসএস পাওয়ারকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের
দেশের বড় ঋণখেলাপি ও আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসএস পাওয়ার-১ লিমিটেড’-কে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার ব্যাংক কোম্পানি আইনের সাধারণ নিষেধাজ্ঞা স্থগিত করে প্রতিষ্ঠানটিকে নতুন এলসি খোলার বিশেষ অনুমতি এবং বকেয়া বৈদেশিক ঋণ ছাড় করার

রিজার্ভ বেড়ে হলো ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার
২০২৬ সালের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে ৪.৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩.৯০ বিলিয়ন ডলার।

কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে যমুনা ব্যাংক পিএলসি।

অন্তর্বর্তী থেকে বিএনপি: ব্যবসা-বাণিজ্যে আশার আলো নাকি আরও সংকট?
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগে সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় বসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথম ছয় মাস পার করেছে। এই দুই বছরে দেশের অর্থনীতি ও শিল্প খাত টানা এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

ব্যাংক খাতের উদ্বৃত্ত তারল্য ছাড়াল ৪ লাখ কোটি টাকা
বিনিয়োগ কমে যাওয়া, উচ্চ খেলাপি ঋণ এবং ঋণ বিতরণে ব্যাংকগুলোর অতি সতর্ক অবস্থানের কারণে দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়েই চলেছে। জুন মাস শেষে মোট উদ্বৃত্ত তারল্য প্রথমবারের মতো চার লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে। অর্থাৎ, ব্যাংকে বিশাল অঙ্কের টাকা অলস পড়ে আছে।

ব্যাংক রেজুলেশন আইন: ১৮(ক) ধারা কেন বাতিল হচ্ছে, কী প্রভাব পড়বে?
বাংলাদেশের ব্যাংক খাতে বহুল আলোচিত ব্যাংক রেজুলেশন আইন আবারও সংশোধনের পথে। সম্প্রতি ব্যাংক রেজুলেশন (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আইনের বিতর্কিত ১৮(ক) ধারা পুরোপুরি বাতিল করা। সরকার বলছে, ধারাটি কার্যকর করার মতো কোনো আবেদ



