Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‎জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২২
‎জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংক: উইকিপিডিয়া

‎ইউটিলিটি বিল, চিকিৎসা ও শিক্ষার ফি, মোবাইল রিচার্জসহ জরুরি খরচ মেটাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক ও সম্পূর্ণ ডিজিটাল এই ঋণের নাম দেওয়া হয়েছে ‘ই-পেমেন্ট ক্রেডিট’। এ সুবিধার আওতায় সাধারণ গ্রাহকরা কোনো ধরনের জামানত ও সরাসরি স্বাক্ষর ছাড়াই ব্যাংক অ্যাপের মাধ্যমে দ্রুত এই ঋণ গ্রহণ করতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

‎আজ ‎​রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

‎‎​সার্কুলারে বলা হয়েছে, ইন্টারনেট ও মোবাইল-ভিত্তিক প্রযুক্তির প্রসারে দেশে অনলাইন আর্থিক লেনদেন বৃদ্ধি পেলেও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ পরিশোধে গ্রাহকরা মাঝে মাঝে সাময়িক আর্থিক সংকটে পড়েন। ফলে বিল পরিশোধে বিলম্ব, আর্থিক জরিমানা কিংবা সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভোগান্তির মুখে পড়তে হয়। এই সংকট কাটানো এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতেই বিনা সুদে ফি-ভিত্তিক এই ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক bangladesh bank

‎‎​বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণ সুবিধাটি মোট ৯টি সুনির্দিষ্ট পরিষেবার খরচে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে— বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ফি, টোল বা টিকিটের খরচ, করসহ সরকারি ফি, আমানতের ডিপিএস কিস্তি, বীমা প্রিমিয়াম এবং কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত অন্যান্য পরিষেবা ফি। তবে এ ঋণের অর্থ গ্রাহক কখনোই নগদ টাকায় রূপান্তর করতে পারবেন না এবং ব্যাংক হিসাব বা ই-ওয়ালেটে স্থানান্তর বা ক্যাশ আউট করা যাবে না। সরাসরি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের হিসাবে এই অর্থ চলে যাবে।

‎‎‎​ই-পেমেন্ট ক্রেডিটের ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত হবে এবং মেয়াদের ভিত্তিতে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। মেয়াদ শেষের আগে বকেয়া পরিশোধ করলে মূল ফির বাইরে কোনো অতিরিক্ত আগাম পরিশোধ ফি বা অন্য কোনো চার্জ কাটা যাবে না।

‎‎​কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি ব্যাংকগুলোর অনুমোদিত অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে ওটিপি ও মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করতে হবে। পাশাপাশি যেকোনো খেলাপি বা তথ্য গোপনকারী গ্রাহক যেন এই সুবিধা না পান, সে বিষয়ে ব্যাংকগুলোকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে পুরোপুরি চালু করার আগে ন্যূনতম ৬ মাস এই সুবিধার পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিষয়: বাংলাদেশ ব্যাংকব্যাংকঋণক্ষুদ্রঋণকেনাকাটাডিজিটাল সেবা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক