Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৩১টি মোবাইল অ্যাপে অবৈধ ঋণ, বিএফআইইউর সতর্কতা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৪: ৫৯
৩১টি মোবাইল অ্যাপে অবৈধ ঋণ, বিএফআইইউর সতর্কতা

সহজ শর্তে ও দ্রুত সময়ে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং প্রতারণার অভিযোগে অনুমোদনহীন ৩১টি মোবাইল অ্যাপস ও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব অননুমোদিত অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত অবৈধ ঋণ কার্যক্রম এবং ঋণ নেওয়া থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের সহকারী মুখপাত্র ও পরিচালক সাইদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুমোদনহীন ডিজিটাল ঋণদানকারী অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোনে সংরক্ষিত যোগাযোগের তথ্য (কন্টাক্ট লিস্ট), ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। পরে ঋণ আদায়ের নামে ঋণগ্রহীতাদের ওপর অসাধু উপায়ে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মক ঝুঁকিতে পড়ছে।

চাঁদপুরে নিখোঁজ ব্যবসায়ী স্ত্রী-সন্তানসহ চট্টগ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধারctg-rescue_chandpur

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, দেশে ঋণ প্রদান কার্যক্রম একটি নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ডিজিটাল প্ল্যাটফর্মের ঋণ কার্যক্রম পরিচালনার কোনো আইনি বৈধতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্ম থেকে ঋণ গ্রহণে প্রতারণা ও মানিলন্ডারিংয়ের বড় ধরনের ঝুঁকি থাকে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২ (শ) (৫) ধারা অনুযায়ী প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ এবং একই আইনের ৪ ধারা মতে তা শাস্তিযোগ্য অপরাধ।

বিএফআইইউর নির্দেশনা ও সতর্কতা

ক. অননুমোদিত যেকোনো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ গ্রহণ করা থেকে পুরোপুরি বিরত থাকুন।

খ. প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং প্রতিরোধে এ ধরনের বেআইনি ঋণ কার্যক্রমের সঙ্গে কোনোভাবে যুক্ত হবেন না।

গ. ঋণের প্রলোভনে পড়ে কোনো অপরিচিত অ্যাপ বা প্ল্যাটফর্মে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য বা মোবাইলের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না।

ঘ. ঋণ দেওয়ার নামে অগ্রিম অর্থ, রেজিস্ট্রেশন বা প্রসেসিং ফি চাওয়া হলে তাৎক্ষণিক সতর্ক হোন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক কাজে লাগে কতটা?probasi-lounge

৩১টি অননুমোদিত অ্যাপ

সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, টাকা ক্যাশ লোন, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকা নাও।

এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ প্রতারণার শিকার হলে বা এই সংক্রান্ত কোনো তথ্য থাকলে বিএফআইইউর নির্দিষ্ট ওয়েবসাইট অথবা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিএফআইইউ শাখায় লিখিতভাবে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিষয়: বাংলাদেশবাংলাদেশ ব্যাংকঅপরাধঋণ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক