Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ভাঙচুরে নাগরিক সমাজের উদ্বেগ, ৫ দফা দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৪: ১৫
মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ভাঙচুরে নাগরিক সমাজের উদ্বেগ, ৫ দফা দাবি

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি ও স্মারক যথাযথ সংরক্ষণের দাবি জানিয়েছে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের সদস্যরা সম্প্রতি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ভাঙচুর ও মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাইদ খান। তিনি বলেন, “বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি মাইলফলক। অথচ গত জুলাই গণঅভ্যুত্থানকালে ছদ্মবেশী কিছু দুর্বৃত্ত মুজিবনগর কমপ্লেক্সের প্রায় ৩০০টি ভাস্কর্য ভেঙে ফেলেছে। দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এই স্মারক রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নেয়নি এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়নি।”

সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক প্রশ্নের জবাবে বলেন, “জাতীয় চার নেতার ভাস্কর্য থেকে শুরু করে অপারেশন সার্চলাইটের ঘটনাচিত্র—সবই আঘাতপ্রাপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতেই এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি বা সংস্কার কাজ শুরু হয়নি।”

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন তাদের বক্তব্যে বলেন, মুজিবনগর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং গোটা জাতির সম্পদ। এই স্মৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে জন-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন মুজিবনগরকে দেশের প্রথম রাজধানী হিসেবে যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের পক্ষ থেকে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের কাছে ৫ দফা দাবি উত্থাপন করা হয়:

১. অবিলম্বে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সসহ সারা দেশে ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারকসমূহ পুনঃনির্মাণ ও সংরক্ষণ করতে হবে।

২. স্মারকসমূহে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচার করতে হবে।

৩. রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালন করতে হবে।

৪. মুজিবনগরে নির্মাণাধীন জাদুঘরের কাজ দ্রুত শেষ করে সেখানে একটি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে।

৫. দলমতের ঊর্ধ্বে নির্মোহভাবে রচিত মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।

গত ১৭ এপ্রিল প্রতিনিধিদলের সদস্যরা সশরীরে মুজিবনগর পরিদর্শন করেন। তারা জানান, এবার দিবসটিতে সরকারি কোনো কর্মসূচি ছিল না এবং কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে শ্রদ্ধা নিবেদন করেননি, যা অত্যন্ত পীড়াদায়ক।

পরিদর্শক দলে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, দোলন চন্দ্র রায় এবং রফিক আহমেদ সিরাজী।

বিষয়: মুক্তিযোদ্ধামুজিবনগরমুক্তিযুদ্ধরাজনীতিইতিহাস
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।