Advertisement Banner

তামিলনাড়ুতে এগিয়ে অভিনেতা বিজয়ের দল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তামিলনাড়ুতে এগিয়ে অভিনেতা বিজয়ের দল
ভারতীয় বিনোদন জগতের সবচেয়ে ‘দামি’ শিল্পী চন্দ্রশেখর জোসেফ বিজয়। ছবি: সংগৃহীত

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।

প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। খবর এনডিটিভির।

সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পাল্টে যেতে শুরু করেছে।

স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৭ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৪৭ আসনে।

নির্বাচন পরবর্তী বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে।

অন্যদিকে একই সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৮৩ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৮ আসনে।

এছাড়া আসামে বিজেপি জোট ৯৭ আসনে এবং কংগ্রেস জোট ২৬ আসনে এগিয়ে রয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত