চরচা ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল আজ সোমবার প্রকাশ করা হবে। সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে ১৫৯ আসনে, তৃণমূল ১১৭ আসনে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান ও টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা ধরে রাখতে পারছেন, নাকি এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ পূর্ব ভারতীয় রাজ্যে ক্ষমতা নিজেদের হাতে নিতে চলেছে বিজেপি।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোট গণনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলোতে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু কিউআর কোড সম্বলিত পরিচয়পত্র থাকা অনুমোদিত ব্যক্তিরাই গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি পাচ্ছেন।
পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচনের লড়াইয়ের ফলাফলও জানা যাবে আজ।