Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগে মিলল গাঁজা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২১: ১৭
বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগে মিলল গাঁজা

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহাদাত। তার ব্যাগ থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বনানী সড়ক ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।মোটরসাইকেলে দুজন আরোহী ছিলেন। এই ঘটনায় চালক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক ভবনের সামনে বাসচাপায় ওই যাত্রী ঘটনাস্থলে মারা যান। তার মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে বহনকারী মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।”

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইড শেয়ারিং করা আল-আমিন ও বাপ্পী নামের দুজন মোটরসাইকেল চালক বিমানবন্দর রেলস্টেশনের সামনে থেকে দুজন যাত্রীকে নিয়ে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের দিকে যাচ্ছিলেন। বাপ্পীর মোটরসাইকেলে ছিলেন শাহাদাত। পথে সড়ক ভবনে সামনে এলে তাদের মোটরসাইকেলটিকে একটি দূরপাল্লার বাস ধাক্কা দেয়। এতে তারা পড়ে গেলে শাহাদাতের মাথা বাসের পেছনের চাকার নিচে ঢুকে যায়। খবর পেয়ে পুলিশ এসে হাজির হয়। এরপর ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ।

এদিকে এই ঘটনার পর অপর মোটরসাইকেলে থাকা ব্যক্তি পালিয়ে গেছেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, “ওই যাত্রীর ব্যাগ থেকে গাঁজার প্যাকেট জব্দ করা হয়েছে। সেখানে কতটুকু মাদক ছিল তা যাচাই করা হচ্ছে। এর পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

বিষয়: নিহতঢাকা মেডিকেল কলেজ হাসপাতালবনানীসড়ক দুর্ঘটনামোটরসাইকেল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।