Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৪০, ১৪৪, ১৫০.২, ১৪১, ১৪৯.১ ও ১৪৮.৫ কিমি–এক ওভারে নাহিদ রানার গতির ঝড়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০: ৩৩
১৪০, ১৪৪, ১৫০.২, ১৪১, ১৪৯.১ ও ১৪৮.৫ কিমি–এক ওভারে নাহিদ রানার গতির ঝড়

খালি চোখে দেখলে পাকিস্তানের ইনিংসের ৪২তম ওভারটিতে বিশেষ কিছু নেই। একজন পেসার বল করেছেন, খরচ ছয় রান। কিন্তু বোলারের নাম যখন নাহিদ রানা, তখন সবকিছু ছাপিয়ে গতিই হয়ে ওঠে আলোচনার বিষয়।

Advertisement
Advertisement
Advertisement

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একজন বোলারের তিনটি বলের গতি ঘণ্টায় ১৪৮; ১৪৯ ও ১৫০ কিলোমিটার বেগে–এমন দৃশ্য বছর তিনেক আগেও ছিল যেন ‘অলীক কল্পনা’! আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ক্রমেই বাংলাদেশের ক্রিকেটের নতুন বিজ্ঞাপন হয়ে ওঠা নাহিদ সেটাই করে দেখিয়েছেন।

ঢাকা টেস্টেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন নাহিদ। ম্যাচের শেষ দিনের শেষ সেশনে উপহার দিয়েছেন নিজের সেরা স্পেল। গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ এলোমেলো করার পাশাপাশি রিভার্স সুইং দিয়েও চমকে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে। দলে আরও চারজন বোলার থাকলেও নাহিদের বোলিং মানেই যেন এখন বিশেষ এক আয়োজন। সিলেটও এবার তার সাক্ষী হয়েছে।

এক্সপ্রেস গতির বোলারদের বড় একটি গুণ হচ্ছে, তারা দর্শক টানতে পারেন। শুধু তাদের বোলিং দেখার জন্যই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। পাকিস্তানের ব্যাটসম্যানরা অবশ্য সেই দলে নেই। টানা দ্বিতীয় টেস্টে তারা যে নাহিদের সামনে রীতিমতো অসহায়! বাবর আজমই যেমন, এই নিয়ে টেস্টে তিনবার আউট হলেন তরুণ এই পেসারের বলে।

Advertisement
Advertisement
Advertisement

তবে নাহিদ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আবেগে ভাসিয়েছেন পরের ওভারটিতে। প্রথম বলটি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে, যা নাহিদের ক্ষেত্রে প্রায় সাধারণ ব্যাপার। তবে পরের পাঁচটি বল করেছেন যথাক্রমে ১৪৪, ১৫০.২, ১৪১, ১৪৯.১ ও ১৪৮.৫ কিলোমিটার বেগে। একটি বলে বাউন্ডারি হজম করেছেন বটে, তবে গতির রাজ্যে এমনটা তো নিত্যসঙ্গী।

নাহিদ রানা। ছবি: বিসিবি
নাহিদ রানা। ছবি: বিসিবি

প্রথম টেস্টে একটি ডেলিভারিতে ঘণ্টায় ১৫১ কিলোমিটার বেগ স্পর্শ করেছিলেন নাহিদ। তবে একটি ওভারের অর্ধেকের বেশি বল যখন প্রায় ১৫০ ছুঁইছুঁই হয়ে যায়, সেটা বাংলাদেশের ক্রিকেটে স্বপ্নের মতোই।

নাহিদের কারণেই তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের বোলিংও এখন অনেক সময় সাদামাটা মনে হয়। অমন গতি নেই যে! অথচ যুগের পর যুগ বাংলাদেশের পেসাররা তাদের গতিতেই বোলিং করে গেছেন। কেউ ঘণ্টায় ১৪০ কি.মি. বেগে বল করলেই উচ্ছ্বসিত হয়ে উঠেছে সবাই। নাহিদ সেই গল্পটা বদলে দিয়েছেন।

বাংলাদেশ ২৬ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে, কিন্তু নাহিদ যেন একজনই। এ দেশের একজন পেসারের গতিময় বোলিং দেখার জন্য যখন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের দেশ পাকিস্তানের মানুষও অপেক্ষা করে, তখন এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!

বিষয়: পাকিস্তানটেস্ট সিরিজপাকিস্তান ক্রিকেটখেলাটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটনাহিদ রানাক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।