Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিশু নির্যাতনের অভিযোগ: মা কারাগারে, দাদা-দাদির জিম্মায় সন্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০: ২৪
শিশু নির্যাতনের অভিযোগ: মা কারাগারে, দাদা-দাদির জিম্মায় সন্তান

আড়াই বছরের শিশু কন্যাকে নির্যাতনের অভিযোগে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ শুনানি শেষে বিচারক শাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

একইসঙ্গে শিশুটির নিরাপত্তা বিবেচনায় তাকে সাময়িকভাবে দাদা-দাদির জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে উপস্থাপিত ভিডিও ফুটেজ দেখে বিচারক বিস্ময় প্রকাশ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে আড়াই বছরের শিশু মেহেরিমা খান তাইয়েবার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার মা সুমি আক্তার। শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় তার লন্ডনপ্রবাসী বাবার। পরে বাসার ভেতরে গোপনে ক্যামেরা স্থাপন করা হলে কয়েক মাসের ভিডিও ফুটেজে শিশুটির ওপর নির্যাতনের দৃশ্য ধরা পড়ে।

এরপর শিশুটির দাদা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত মে মাসে সুমি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গেই কারাগারে ছিল।

Advertisement
Advertisement
Advertisement

শিশুটির দাদি পারুল বেগম আদালতে দাবি করেন, পারিবারিক বিরোধ এবং পরকীয়ার বিষয় সামনে আসার পর থেকেই শিশুটির ওপর নির্যাতনের মাত্রা বাড়ে। এমনকি শিশুটিকে হত্যার আশঙ্কাও করছেন তারা।

পারুল বেগম আরও জানান, তার ছেলে লন্ডনে থাকায় গোপনে বাসার দেয়াল ঘড়ির মধ্যে ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পরে সেই ফুটেজে দেখা যায়, শিশুটিকে মারধর করা হচ্ছে এবং হাত বেঁধে জোর করে খাবার খাওয়ানো হচ্ছে। একপর্যায়ে শিশুটির মুখ দিয়ে রক্ত বের হতেও দেখা যায়। এসব ভিডিও শিশুটির বাবা লন্ডন থেকে দেখে পরিবারের সদস্যদের পাঠান এবং আইনগত ব্যবস্থা নিতে বলেন।

বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন আদালতে বলেন, “সুমি আক্তারের একাধিক বিয়ে হয়েছে এবং আগের সংসারগুলোর সন্তানদেরও বাবার কাছে রেখে এসেছেন।”

দুপুরে মা ও শিশুকে আদালতে হাজির করা হলে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ শুনানির জন্য পাঠানো হয়। আদালতে ভিডিও ফুটেজ উপস্থাপন করা হলে বিচারক অভিযুক্ত নারীকে মানসিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, শিশুটির ওজন কম হওয়ায় তাকে খাওয়ানোর সময় কিছুটা শাসন করা হয়েছিল। তবে আদালতে বিচারক শিশুটিকে দাদির কোলে নিতে বললে সে স্বতঃস্ফূর্তভাবে মায়ের কাছ থেকে দাদির কাছে চলে যায়।

পরে আদালত সুমি আক্তারকে কারাগারে পাঠিয়ে শিশুটিকে সাময়িকভাবে দাদা-দাদির জিম্মায় দেন। একইসঙ্গে আগামী বুধবার শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।

বিষয়: মামলাকারাগারআদালতনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালনির্যাতনশিশু
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।