বাংলাদেশ ক্রিকেট

‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি
শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পুরো শক্তির দল নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ, অধিনায়ক লিটন
দ্বিতীয় সারির দল নয়, পূর্ণ শক্তির জাতীয় দল নিয়েই ২০২৬ এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে। কিছুটা চমক জাগিয়েই এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমু

তাওহীদ হৃদয় ৩৫০*, দ.আফ্রিকায় ইতিহাস
তাওহীদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, একদম শুরু থেকেই ইনিংসটা আবার নতুন করে সাজাচ্ছেন। অন্যপ্রান্তে দুই উইকেট পড়ে গেলেও তাওহীদের আশা টিকিয়ে রাখেন দশে নামা রেজাউর রহমান রাজা। একপ্রান্ত আগলে মাটি কামড়ে ব্যাট করে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।

‘আমরা জানিনা সাফল্যকে কীভাবে উদযাপন করতে হয়’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন আকাশে উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পরের টেস্টেই রীতিমতো নাকানিচুবানি খেয়ে হার। দুই ইনিংসের একটিতেও ১০০ ছোঁয়া সম্ভব হয়নি। এটাই কি টেস্ট ক্রিকেটের সত্যিকারের বাংলাদেশ? আমরা কি সাফল্য সহ্য করতে পারি না? সার্বিকভাবে দেশের ক্রিকেট কেমন চলছে?

দুই ফরম্যাটেই শীর্ষ তিনে যেতে চাই: নাহিদা
নাহিদা আক্তার, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার। অর্থোডক্স বাঁহাতি স্পিনে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। আসন্ন নারী এশিয়া কাপ এবং এশিয়ান গেমসকে সামনে রেখে চরচাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের এবং বাংলাদেশের লক্ষ্যসহ আরও নানা বিষয়ে।

‘হুকস তত্ত্ব’ মেনে দেড় দিনেই বাংলাদেশের হার
২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম সফরের আগে সাবেক ক্রিকেটার ডেভিড হুকস বলেছিলেন, কীভাবে মাত্র একদিনেই প্রতিপক্ষকে হারাতে পারে অজিরা। সেবার তেমন কিছু হয়নি। তবে ম্যাকাই টেস্টে টানা ব্যাটিং ব্যর্থতায় দুই দিনেই হেরে গেল নাজমুল হোসেনের দল।

ম্যাকাইয়ে বাংলাদেশের একাদশে পরিবর্তন?
মাকাইয়ের উইকেট নাকি আরও বেশি ফাস্ট বোলিং–বান্ধব। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ ম্যানেজমেন্টের ভাবনা সেই ফাস্ট বোলিং কন্ডিশনকে ভালোভাবে ব্যবহার করা। এখন সেটা করতে গেলে ডারউইনের উইনিং কম্বিনেশন ভাঙতে হবে। সেটা কী বাংলাদেশ করবে? বাংলাদেশ একাদশে কী একজন বাড়তি পেসার থাকবেন?

ম্যাকগ্রা জানালেন অস্ট্রেলিয়া কেন বাংলাদেশকে ডাকত না
বাংলাদেশের এই ঐতিহাসিক জয় ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের আত্মপর্যালোচনা নিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক তিন ফাস্ট বোলার ডেমিয়েন ফ্লেমিং, গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি তাদের পডকাস্ট শো ‘দ্য ফাস্ট বোলিং কার্টেল’-এ বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স আর টেস্টে অস্ট্রেলিয়ান দলের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন।

ডারউইন জয়ে যা দেখছেন মাইকেল আথারটন
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে টেস্ট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও মহাকাব্যিক অধ্যায় বলছেন সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক মাইকেল আথারটন। তিনি অস্ট্রেলিয়ার ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় লেখা এক কলামে বলেছেন, এই জয়ে বাংলাদেশ টেস্টে অস্ট্রেলিয়ার সব দর্প, অহম ভেঙে চুরমার করে দিয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় কেন বড় ঘটনা বাংলাদেশের ক্রিকেটে?
ডারউইনে অস্ট্রেলিয়াকে টেস্টে ৯ উইকেটে হারানোর এই দিনটি—১৬ আগস্ট ২০২৬! ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগিয়ে রাখা দিন। রেড লেটার ডে, যাকে বলে এই তারিখটা তেমনই। শতবর্ষ পরেও ডারউইনের এই সকালটাকে স্মরণ করবে বাংলাদেশের ক্রিকেটে। এ তো শুধুই একটা টেস্ট জয় নয়। ক্রিকেটে অস্ট্রেলিয়ার ভূমি জয় করার জয়।

টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টে ঐতিহাসিকভাবে ৯ উইকেটে জয় পাওয়ায় তিনি এ অভিনন্দন জানান।

ডারউইনে ইতিহাস হবে, নাকি ফিরবে ফতুল্লার স্মৃতি?
অস্ট্রেলিয়াকে চলমান টেস্টে যেভাবে চেপে ধরেছে বাংলাদেশ, অন্য অনেক দল হলে নিশ্চিতভাবেই জয়ের লড়াইয়ে তাদেরই এগিয়ে রাখা হত। তবে অতীতে অনেকবার এমন অবস্থান থেকেও বাংলাদেশের হারের ঘটনা রয়েছে বলেই আশাবাদী হওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন ফিরে আসছে ২০ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেই এক হতাশাজনক হ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বপ্নের দিন
টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং নেওয়ার পর শঙ্কা ছিল তাদের রান পাহাড়ে চেপে বসার। তবে দিনের শুরু থেকেই বাংলাদেশের পেসাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরলেন হেড-স্মিথদের। হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর প্রথম দিনে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে গেছেন ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নিজেদের

নাহিদের শূন্যতা ভুলিয়ে হাসান মাহমুদের সুইং–জাদু
কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন। তবে সেখানে তেমন কিছু করতে পারেননি বলেই হয়ত হাসান মাহমুদকে নিয়ে প্রত্যাশা অনেকটাই কমে গিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম ইনিংসেই তিনি প্রমাণ করলেন, কেন সুইং বোলিংয়ে এই মুহূর্তে দেশের সেরা পেসার তিনি। ডারউইনের প্রায় একাই

বাংলাদেশের গতির ধার বুঝল অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের সামর্থ্য টের পেল অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েন ১৯৮ রানে। ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের কোনো পেসারের তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স।

২৩ বছর পরও বাংলাদেশের ‘ভালো খেলার’ চ্যালেঞ্জ
২০০৩ সালে বাংলাদেশ জাতীয় দল যখন প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন সেটিকে বিবেচনা করা হচ্ছিল ডেভিড ও গোলিয়াথের লড়াই হিসেবে। বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলে তখন তারকার হাট, আর টেস্ট ক্রিকেটে হাঁটি হাঁটি পা করা বাংলাদেশ লাল বলের ক্রিকেটে শিক্ষানবিশ এক দল। সিরিজ শুরুর আগে ক্রিকেট দুনিয়ায় তোলপাড়

আবারও স্থগিত হচ্ছে ভারতের বাংলাদেশ সফর?
বছরের শুরুতে ভারতের বাংলাদেশ সফর প্রায় বাতিল হওয়ার পথে ছিল। তবে জাতীয় নির্বাচনের পর ক্রমেই দুই দেশের ক্রিকেট বোর্ড আশাবাদী হচ্ছিল সাদা বলের দুটি সিরিজ নিয়ে। তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে ফের অনিশ্চয়তার মুখে ভারতের বাংলাদেশ সফরটি।

এবার বিপিএল হবে তো?
তার মানে হলো, তামিম নামকাওয়াস্তে বিপিএল না করতে চাইলেও সব পক্ষই বিপিএলে এক বছরের বিরতি চান না। সেই চাওয়া এতটাই জোরদার যে, আরেকটি বিতর্কিত বিপিএলেও আপত্তি নেই তাদের।

দেশে ফিরতে চান সাকিব, ‘সম্ভব হলে’ শেখ হাসিনার সঙ্গে
বাংলাদেশি ক্রিকেটার সাকিবের আশা তিনি দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলবেন এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সৈকত পদত্যাগ করেছিলেন নাকি বিসিবি চুক্তি নবায়ন করেনি?
গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ঘটনাকে কেন্দ্র করে বিসিবির চাকরি থেকে পদত্যাগ করেছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই সময়ের বোর্ড তা গ্রহণ না করায় বিসিবির চুক্তি তার সঙ্গে বহাল ছিল। তবে নাটকীয়ভাবে এক বছর পর তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।



