
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের সামর্থ্য টের পেল অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিলেন ১৯৮ রানে। ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের কোনো পেসারের তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স।
হাসান তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনকে সঙ্গে নিয়ে চালিয়েছেন ধ্বংসযজ্ঞ। অস্ট্রেলিয়ার ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটই তুলে নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। মজার ব্যাপার, রাওয়ালপিন্ডিতেও ৫ উইকেট নিয়েছিলেন হাসান।
অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই মনে হয়েছে খেলাটা যেন বাংলাদেশের কোনো মাঠে হচ্ছে, পেসারদের বোলিং দেখে মনে হয়েছে খেলাটা ডারউইনে হলেও কন্ডিশনটা তাদের খুব চেনা।
ডারউইনের মারারা ওভালের উইকেটে ঘাস ছিল। সেই ঘাসের সুবিধা দারুণভাবে ব্যবহার করেছেন বাংলাদেশের পেসাররা।
ওপেনিংয়ে ৪৫ রানের জুটি ছাড়া আর কোনো জুটি বড় হয়নি অস্ট্রেলিয়ার। বাংলাদেশ তুলে নেয় ৪ উইকেট। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত হাসান ২টি আর তাসকিন ও ইবাদত তুলে নেন ১টি করে উইকেট।
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও আরও ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া প্রথম সেশনে তোলে ৭৪ রান। যদিও দ্বিতীয় সেশনে তারা তোলে আরও ১০৯ রান।
লাঞ্চের পর থেকেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেছে অস্ট্রেলিয়া। স্মিথের সঙ্গে মিলে এই কাজটা করছিলেন অ্যালেক্স ক্যারি।
ক্যারিকে বোল্ড করে ৫৫ রানের জুটি ভাঙেন ইবাদত। এরপর বো ওয়েবস্টারের সঙ্গে স্মিথের জুটি থেকে আসে ১৫ বলে ২৩ রান। দারুণ এক ডেলিভারিতে ওয়েবস্টারকে ফেরান তাসকিন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে আউট করেন হাসান।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭১ করেছেন স্টিভেন স্মিথ। তিনি ফেনেস হাসানের বলে। হাসান তুলে নেন ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারাল্ড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান লায়নের উইকেট। তাসকিন ফেরান ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারকে। ইবাদতের শিকার হয়েছেন মারনাস লাবুশান ও অ্যালেক্স ক্যারি।
দিনের খেলা শেষে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৯৬ রান। সাদমান ইসলাম ২০ রানে আউট হয়েছেন। তানজিদ হাসান (৩২) ও মুমিনুল হক (৩৫) মিলে গড়েছেন অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি।
যদিও ইনিংসের শুরুতে জীবন পেয়েছিলেন তানজিদ হাসান। পয়েন্টে ক্যাচ তুলেছিলেন, কিন্তু সেটা ধরতে পারেননি নাথান লায়ন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প