Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ডারউইনে ইতিহাস হবে, নাকি ফিরবে ফতুল্লার স্মৃতি?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৮: ৪০
ডারউইনে ইতিহাস হবে, নাকি ফিরবে ফতুল্লার স্মৃতি?

অস্ট্রেলিয়াকে চলমান টেস্টে যেভাবে চেপে ধরেছে বাংলাদেশ, অন্য অনেক দল হলে নিশ্চিতভাবেই জয়ের লড়াইয়ে তাদেরই এগিয়ে রাখা হত। তবে অতীতে অনেকবার এমন অবস্থান থেকেও বাংলাদেশের হারের ঘটনা রয়েছে বলেই আশাবাদী হওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন ফিরে আসছে ২০ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেই এক হতাশাজনক হারের ক্ষত।

Advertisement
Advertisement
Advertisement

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রানের এবং হাতে রয়েছে ৪ উইকেট। অবিশ্বাস্য হলেও সত্য, ২০০৬ সালে দেশের মাটিতে একটি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরচেয়েও ভালো অবস্থানে থেকেও জিততে পারেনি বাংলাদেশ।

Advertisement
Advertisement
Advertisement

সেই সফরে অস্ট্রেলিয়া বাংলাদেশে পা রেখেছিল যথারীতি ফেভারিট হিসেবেই। রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে সেই দলে ছিলেন হেইডেন, মাইক হাসি, মাইকেল ক্লার্ক, মার্টিন, গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়ার্ন, ম্যাকগিল, গিলেস্পিরা। টেস্টে ক্রমাগত খাবি খেয়ে যাওয়া বাংলাদেশের কোনো সুযোগই দেখা হচ্ছিল না দুই ম্যাচের টেস্ট সিরিজে।

তবে প্রথম টেস্টের প্রথম দিনে ফতুল্লায় অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনেন শাহরিয়ার নাফীস। তার ১৩৮ রানের ইনিংসটি এখনো টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা। এর সঙ্গে হাবিবুল বাশার, রাজিন সালেহরা ফিফটি করলে বাংলাদেশ দাঁড় করায় ৪২৭ রানের বিশাল স্কোর। তবে মূল চমক অপেক্ষা করছিল বল হাতে।

তারকাবহুল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান মাশরাফি, শাহাদাত, রফিক, এনামুল জুনিয়ররা মিলে। ৯৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। অতিরিক্ত রোমাঞ্চেই কিনা, এরপর তাল সামলাতে পারেননি বোলাররা। ১৪৪ রান করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৯ পর্যন্ত নিয়ে যান এডাম গিলক্রিস্ট।

লিড ছিল ১৫৮ রানের। দ্বিতীয় ইনিংসে মামুলি স্কোর করতে পারলেও ব্যাকফুটে চলে যেত অস্ট্রেলিয়া। তবে আরও একবার নিজেদের খেই হারায় বাংলাদেশ। ১৪৮ রানেই শেষ হয় পথচলা। ৩০৭ রানের টার্গেট তবুও চ্যালেঞ্জিং ছিল।

২২৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে একাই টেনে নেন পন্টিং। ৯৮ রানে শাহাদাতের বলে তিনি ক্যাচ দিয়েছিলেন, যা ফেলে দেন মাশরাফি। শেষ পর্যন্ত ১১৪ রানের ইনিংসে তিনি মাঠে ছাড়েন ৩ উইকেটের জয়ে।

ঠিক এই কারণেই এবারের টেস্টে দুই দিন শেষে বিশাল লিড নেওয়ার পরও বাংলাদেশই জিততে যাচ্ছে, এটা বলা বেশ কঠিন। তাছাড়া অস্ট্রেলিয়া এমন একটি দল, যারা শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের আশা ছেড়ে দেয় না। কন্ডিশনও তাদের জন্য সহায়ক হতে পারে তৃতীয় ও চতুর্থ দিনে।

ডারউইনের এই উইকেটে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং করা সহজ হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিনে তানজিদ, নাজমুল এবং ৪৭ রানের জুটিতে মিরাজ ও হাসানও সেটাই দেখিয়েছেন। ফলে বাংলাদেশকে তৃতীয় দিন সকালে ১৭০-১৮০ লিডের মধ্যে আটকে দিতে পারলেও আশা টিকে থাকবে অস্ট্রেলিয়ার।

এরপর এই অস্ট্রেলিয়া দলে কেউ যদি ফতুল্লা টেস্টের গিলক্রিস্ট, পন্টিংদের মত অতিমানবীয় ব্যাটিং করে ফেলেন, অবাক হওয়ার কিছু থাকবে না। চতুর্থ ইনিংসে এমনকি ১০০-১২০ রানের টার্গেটও এরপর কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারে বাংলাদেশকে।

প্রথম দুই দিন ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখলেও তাই বাংলাদেশকে তৃতীয় দিনেও খেলতে হবে সেরা ক্রিকেট। অস্ট্রেলিয়াকে সুযোগ দিলে তারা কী করতে পারে, অতীতের সেই ভুল নিশ্চয় করতে চাইবেন না নাজমুল-হাসানরা।

বিষয়: টেস্ট সিরিজক্রিকেটবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজবাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেট
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড