Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

বিসিবিতে ফোন তল্লাশি, সতর্কতা নাকি আতঙ্ক?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৪
বিসিবিতে ফোন তল্লাশি, সতর্কতা নাকি আতঙ্ক?
বিসিবিতে চলছে ফোন তল্লাশি। ছবি : এআই প্রযুক্তি

তিন বছরের মধ্যে মোট চারটি বোর্ডের অধীনে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অসংখ্য কর্মকর্তা-কর্মচারীর। কিন্তু অতীতে যা হয়নি কখনোই, সাম্প্রতিক সময়ে সেটারই সাক্ষী হতে হচ্ছে তাদের। বিনা নোটিশে বিসিবির পক্ষ থেকে কর্মীদের ফোন তল্লাশি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে জব্দও করা হচ্ছে। কেন নিজেদেরই কর্মীদের বিরুদ্ধে হঠাৎ বিসিবির এই চিরুনি অভিযান, তা নিয়ে সর্বমহলেই জেগেছে প্রশ্ন। একই সময়ে পুরো বোর্ডে ছড়িয়ে পড়েছে অদৃশ্ আতঙ্ক।

Advertisement
Advertisement
Advertisement

এখানে বড় প্রশ্ন হলো, বিসিবি কেন হঠাৎ এমন একটা কাজ করতে গেল? আইন অনুযায়ী এমন কিছু করার অধিকার কি তাদের আছে? একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ম-কানুন মেনে কর্মীদের ফোন তল্লাশি করতেই পারে। এক্ষেত্রে বিসিবির নীতিমালা কি বলছে?

নির্ভরযোগ্য একটি সূত্র থেকে চরচা জেনেছে, বিসিবির নীতিমালায় এভাবে কর্মীদের ফোন তল্লাশি বা জব্দ করার আইন নেই। হয়ত এই কারণেই ফোন জব্দ করে চার-পাঁচদিন রেখে দেওয়ায় ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়েও শঙ্কা বোধ করছেন অনেকেই।

এত বছরে যা করা হয়নি, তেমন একটা বিতর্কিত পদক্ষেপ কেন এখন এসে নিল বিসিবি? নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী চরচাকে বলেছেন সম্ভাব্য কারণ, “আমরাও তো কিছু খোঁজ-খবর রাখি। এই ফোন তল্লাশির কারণ একটাই, বিসিবির বড় স্যারদের অনেকেই মনে করেন, এই বোর্ডের অনেকেই আগের বোর্ডের পরিচালকদের তথ্য পাচার করে দিচ্ছেন। কারা করছেন, সেটা তারাও জানেন না। শুধুমাত্র শোনা কথায় কান দিয়ে তারা নিজেদের কর্মীদের যে হয়রানি করছে, এটার ফলাফল ভালো না-ও হতে পারে।”

Advertisement
Advertisement
Advertisement
ছবি : বিসিবি
ছবি : বিসিবি

বিসিবি নিজেদের কর্মীদের কাছে কিংবা সংবাদমাধ্যমে এখনো এই ফোন তল্লাশি বা জব্দের সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করেনি। ফলে একদিকে বাতাসে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে, অন্যদিকে ক্রমশ নিরাপত্তাহীনতা অনুভব করছেন ভুক্তভোগীরা। কেন এভাবে ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে, এটার কারণ জানতে চান সবাই।

এই ফোন জব্দের তালিকায় আছেন বিসিবির টেন্ডার বিভাগের কাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার ফোনে কিছু ছবি থাকায় তাকে সন্দেহের মধ্যে ফেলেছে বিসিবি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি হয়ে যাওয়া একটি টেন্ডারের কিছু ছবি তুলে রেখেছিলেন কাজের সুবিধার জন্য। আর সেটাই কাল হয়েছে তার জন্য।

কেন ফোনে ছবি রেখেছিলেন, সেই প্রশ্নে চরচাকে তিনি বলেন, “এই যুগে এসে কেউই কিন্তু কাগজপত্র নিয়ে ঘুরে না। ডাক্তারের প্রেসক্রিপশনও আমরা ছবি তুলে দেখাই। কয়েকটি ছবি আমি তুলে রেখেছিলাম অনুমতি নিয়েই। তবুও আমাকে জেরা করা হয়েছে, ফোনও নিয়ে গেছে। আমি জানি না ভুলটা কোথায় হয়েছে।”

বিষয়টি নিয়ে কথা বলার জন্য চরচা যোগাযোগ করেছিল বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সঙ্গে। তবে কয়েক দফার চেষ্টাতেও তাকে পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে দেশের একটি সংবাদমাধ্যমকে এই ফোন তল্লাশির একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন কাজী শামীম, যা পুরো প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। তিনি দাবি করেছেন, এটা তাদের রুটিন কার্যক্রমের অংশ এবং এখানে আগে থেকে ঘোষণা দেওয়ার কিছু নেই। সঙ্গে এ-ও বলেছেন, সরকারি সব জায়গায় এই চর্চা রয়েছে।

তবে বিসিবির ইতিহাসেই যেহেতু এমন কিছু অতীতে হয়নি, তাই এই ধরনের কর্মকাণ্ডকে ‘নিয়মিত কার্যক্রম’ বললে সেটার গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যেতে পারে।

২০১০ সাল থেকে বিসিবিতে কর্মরত একজন কর্মী তামিমের বোর্ডের এমন আচরণে বিস্মিত, “আমাদের বিভাগেও কয়েকজনের ফোন নিয়ে গেছে। এতগুলো বোর্ডে কাজ করলাম, ৫ আগস্টের পর দেশে এতকিছু হয়ে গেল, তখনও কিন্তু এমন কিছু দেখেন নাই আপনারা। আমাদের নাগরিক অধিকার বলেও তো একটা কথা আছে?”

বিসিবি নিজেই যেহেতু ধোঁয়াশা তৈরি করে রেখেছে, তাই ফোন তল্লাশির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আপাতত উপসংহারে পৌঁছানোর সুযোগ নেই।

বিষয়: বিসিবিবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের খেলাক্রিকেট
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড

  • বিশ্বজুড়ে ফিরেছে মূল্যস্ফীতি?

    বিশ্বজুড়ে ফিরেছে মূল্যস্ফীতি?

    ‘সফট ল্যান্ডিং’-এর কথা মনে আছে? আগে বলে নেওয়া দরকার সফট ল্যান্ডিং কী? ‘সফট ল্যান্ডিং’ বলতে বোঝায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি নিয়ন্ত্রিত ও ধীরে ধীরে কমিয়ে আনা, যাতে মূল্যস্ফীতি কমে আসে, কিন্তু অর্থনীতিতে মন্দা দেখা না দেয় বা বিপুলসংখ্যক মানুষ চাকরি না হারান।