Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তাওহীদ হৃদয় ৩৫০*, দ.আফ্রিকায় ইতিহাস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৫
তাওহীদ হৃদয় ৩৫০*, দ.আফ্রিকায় ইতিহাস
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৩৫০ রান করেছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ বছর আগেই ডাবল সেঞ্চুরি করেছেন। তবুও তাওহীদ হৃদয়কে জাতীয় দলে সবসময়ই বিবেচনা করা হয়ে আসছে সাদা বলের দুই ফরম্যাটের জন্যই। এই কারণেই কি না, এত বছরে ২০টিরও কম প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়েছে তার। তবে টেস্ট অভিষেকের পর তাওহীদ নিজেই লাল বলের ক্রিকেটে নিজেকে নিয়ে নতুন করে ভাবছেন। সেই তাগিদ থেকেই দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে অংশ নিয়েই করেছেন ট্রিপল সেঞ্চুরি। গড়েছেন ইতিহাস।

Advertisement
Advertisement
Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের শেষ দিনে তাওহীদ বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণার আগে করেন ঠিক ৩৫০ রান। প্রথম শ্রেণি তো বটেই, সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটি এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান। দুইয়ে নেমে গেছেন সাবেক ওপেনার ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ২০২০-২১ মৌসুমে বিসিএলে তিনি করেছিলেন ৩৩৪ রান।

নাঈম শেখ ও আফিফ হোসেনের সঙ্গে দুটি ছোট জুটিতে একশ পার করান তাওহীদ। তবে ১৩৫ রানে চার উইকেট পতনের পর শঙ্কা জাগে ফলো-অনের। এরপরই জাকের আলিকে নিয়ে দারুণ এক জুটিতে তাওহীদ দেখান তার টেস্ট ক্রিকেটের টেম্পারমেন্টের চূড়ান্ত প্রদর্শনী। ফিফটি পেরিয়ে করেন সেঞ্চুরিও।

এই প্রথম টেস্ট দলে তাওহীদ হৃদয়tawhid hridoy

উইকেটে বোলারদের জন্য বলতে গেলে কিছুই নেই, পেসার-স্পিনাররা গোটা দিনে করেছেন গড়পড়তা বোলিং। তবুও তাওহীদ যেভাবে ব্যাট করছেন, রান বের করেছেন চাপের মুখে, সেটা তার পরিণত ব্যাটসম্যানশিপেরই পরিচয় দিয়েছে। তাছাড়া বাউন্সি উইকেটে হুট করে খেলতে নেমেই সাবলীলভাবে হুক-পুল করে রান করাটা চাট্টিখানি কথা নয়।

Advertisement
Advertisement
Advertisement

জাকের আলি ৯৪ রানে ফিরলেও দক্ষিণ আফ্রিকার বোলারদের ক্লান্ত করে প্রতিটি রানের জন্য লড়ে গেছেন তাওহীদ। তৃতীয় দিনের খেলার শেষ সময়ে তাওহীদ দেখা পান কাঙ্ক্ষিত দ্বিশতকের। লেট কাট করে ব্যাট উঁচিয়ে শূন্যে লাফিয়ে উদযাপনই বলে দিচ্ছিল, অনেক পরিশ্রম আর নিবেদনের ফসল এই ইনিংস। তবে বাংলাদেশের অনেক অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো এতেই সন্তুষ্ট না হয়ে তৃতীয় দিনেও তাওহীদ লড়েন সেই একই দৃঢ়তা নিয়ে।

অস্ট্রেলিয়ায় মিরাজের ‘৫’, যে কীর্তি নেই মুরালি-অশ্বিনদেরওরবিচন্দ্রন অশ্বিন (বামে), মেহেদি হাসান মিরাজ (মাঝে) ও মুত্তিয়া মুরালিধরন।

তাওহীদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, একদম শুরু থেকেই ইনিংসটা আবার নতুন করে সাজাচ্ছেন। অন্যপ্রান্তে দুই উইকেট পড়ে গেলেও তাওহীদের আশা টিকিয়ে রাখেন দশে নামা রেজাউর রহমান রাজা। একপ্রান্ত আগলে মাটি কামড়ে ব্যাট করে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।

এতে ভর করে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হওয়ার কীর্তি গড়েন তাওহীদ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিদেশের মাটিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে এর আগে কেউই তিনশ রান করতে পারেননি। এর আগের সর্বোচ্চ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের ২১৭ রান।

আর বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন হৃদয়।

বিষয়: বাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেটতাওহীদ হৃদয়দক্ষিণ আফ্রিকা ক্রিকেটবাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প