
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

দ্বিতীয় সারির দল নয়, পূর্ণশক্তির জাতীয় দল নিয়েই ২০২৬ এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে।
কিছুটা চমক জাগিয়েই এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন, যিনি শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন গত বছরের মে মাসে।
শুরুতে ধারণা করা হচ্ছিল, মোস্তাফিজুর রহমানসহ জাতীয় দলের কয়েকজন তারকা থাকবেন স্কোয়াডে। তাদের সঙ্গে রাখা হবে এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত তা হয়ন্য মূল দলই বেছে নিয়েছে বিসিবি।
জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দলে চারটি পরিবর্তন থাকছে এশিয়ান গেমসের স্কোয়াডে। বাদ পড়েছেন কিপার নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার সাকলাইন গাফফার। এর বাইরে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। আর চোটের কারণে নেই আরেক পেসার নাহিদ রানা।
চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ মিস করা লিটন দলে ফিরেছেন অধিনায়ক হিসেবেই। এ ছাড়া দলে ফিরেছেন দুই পেসার মোস্তাফিজুর ও হাসান মাহমুদ।
এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আয়োজক জাপানের পাশাপাশি সরাসরি মূল ইভেন্টে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাদের সঙ্গে যোগ দেবে বাছাইপর্ব পেরিয়ে আসা চার দল- নেপাল, মালয়েশিয়া, হংকং-চীন ও ওমান।
আসরে বাংলাদেশের অভিযান শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে। প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। র্যাংকিংয়ের ভিত্তিতে চারটি বাছাই করা দল কোয়ার্টার ফাইনালে খেলবে, বাংলাদেশের বাইরে বাকি তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এশিয়ান গেমসের আগের আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। সেবার সোনা জিতেছিল ভারত, শ্রীলঙ্কা রূপা।
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প