
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় আসা বাংলাদেশি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দীর্ঘ দুই বছরের নির্বাসন শেষে দেশে ফিরতে চান। এ ছাড়া খুনের মামলাসহ সব ধরনের বিচারের মুখোমুখি এবং একটি বিদায়ী সিরিজ খেলতেও তিনি প্রস্তুত।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এসব কথা বলেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি।
শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময় টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে সাকিব বলেন, “সরকার থেকে যদি আমার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে আমি সানন্দে দেশে ফিরব, আদালতের মুখোমুখি হব এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব।” রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি দুই বছরের প্রবাস জীবনের বিস্তারিত বিবরণ দেন।
সাকিব আরও বলেন, “আমি জানি আমি কোনো অপরাধ করিনি।”
সাকিব জানান, তিনি অবিলম্বে দেশে ফিরতে চান। তবে তা না হলে শেখ হাসিনার সঙ্গে ফেরার চেষ্টা করবেন। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশে মাগুরায় তার খালি বাড়িতে হামলা চালানো হয়। এর জবাবে সাকিব জানান, তিনি কেবল শান্তি ও বাংলাদেশের অগ্রগতির আহ্বান জানিয়েছিলেন এবং এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
বাংলাদেশি ক্রিকেটার সাকিবের আশা তিনি দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলবেন এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সাকিব জানান, অবসরের জন্য তিনি বেশিদিন অপেক্ষা করবেন না। তিনি বলেন, “আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি। ভালো অনুভব করছি, খেলাটি এখনো উপভোগ করছি এবং ভালো খেলছিও। তবে বয়স আমার পক্ষে নেই, তাই আমি খুব বেশি দিন অপেক্ষা করতে পারব না।”
এর আগে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তবে তিনি কোনো সাড়া পাননি। এখন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলতে আগ্রহী। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে জানান সাকিব।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প