চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে ইরান যে জবাব দিয়েছে সেটি পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার তিনি এমনটি জানান। এর আগে পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের জবাব পেয়েছে উল্লেখ করে রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “এটি আমার পছন্দ হয়নি–পুরোপুরি অগ্রহণযোগ্য।”
ইরানে যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবেরই এই জবাব দিয়েছিল তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞাসহ দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। তবে দেশটি তাদের পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তান ইরানের এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে বলে একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন।