সংঘাত

ইরানে ক্ষমতার দ্বন্দ্বই কি যুদ্ধ অবসানে বড় বাধা?
প্রায় চার দশকেরও বেশি আগে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইরান। সে সময় একের পর এক ধাক্কা খাচ্ছিল তেহরান। একসময় হাজার হাজার তরুণ ইরানি সেনা হঠাৎ বড় ধরনের হামলা চালিয়ে যুদ্ধের পরিস্থিতি বদলে দেয়।

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত বন্ধে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক্সে এক পোস্টে বলেন, “ইরানের প্রেসিডেন্ট তার সরকারের দৃষ্টিভঙ্গি খোলাখুলিভাবে তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক মতবিনিময় হয়েছে।”

যুক্তরাষ্ট্রের ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও লক্ষ্য করা হবে। যুক্তরাষ্ট্র একে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় আর্থিক পদক্ষেপ বলে অভিহিত করেছে।

সংঘাত নিয়ে সংলাপের আহ্বান পোপ লিওর
পোপ লিও বলেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি, যা বহু সংঘাতের কারণে ক্ষতবিক্ষত।” তিনি খ্রিস্টানদের ক্ষমা, সংহতি এবং দুর্বল ও অসহায় মানুষের প্রতি উদ্বেগ দেখানোর আহ্বান জানান।

হরমুজকে ‘নিজ ভূখণ্ড’ দাবি করে ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশ
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখন্ড হিসেবে দাবি করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই মানচিত্র প্রকাশ করেন তিনি।

চুক্তির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র, নতুন হামলার হুমকি ইরানের
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা থেমে যাওয়ায় তেহরান আবারও সামরিক অভিযান জোরদার করার হুমকি দিয়েছে। অন্যদিকে, জুনে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র রাজি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজকে ‘খুব শিগগিরই’ মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থা এবং আলোচনা ব্যর্থ হওয়ার পরও কোনো অগ্রগতি না হওয়ার মধ্যে এমন মন্তব্য করলেন ট্রাম্প।

পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট কি মধ্যপ্রাচ্যের নতুন শক্তি হয়ে উঠবে?
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে গতকাল শুক্রবার এক ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। গত বছরও সৌদি আরব ও পাকিস্তান একই ধরনের একটি চুক্তি করেছিল।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই কেন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ
দুই বছর আগে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও রাজপথে একই মিছিলে দেখা গিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের। এখন তারাই সংঘাতে জড়িয়েছে। কেন?

আপনার পতনের জন্য যুবদল-ছাত্রদলই যথেষ্ট হবে, প্রধানমন্ত্রীর উদ্দেশে শিবির সভাপতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ‘‘আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখনো লাগাম ধরতে না পারেন, তাহলে সময়ের অপেক্ষা করেন।“ আজ মঙ্গলবার রাতে ছাত্রশিবিরের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সার

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উত্তেজনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ, বকশীবাজারসহ রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প
একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এবারের আলোচনা ইরানের ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। খবর আল জাজিরার।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগের দিনের তুলনায় কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

লোহিত সাগরে তেল অবরোধে এশিয়া কতটা চাপে?
গত সপ্তাহে হুতিরা লোহিত সাগর ছেড়ে যাওয়া অন্তত দুটি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এ সপ্তাহে তারা সৌদি আরবের তেল স্থাপনাতেও হামলা করেছে। ফলে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, নিহত ৮
নিজেদের জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে সৌদি আরব। হামলায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সের’ (পিএমএফ) আট সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধ রাখায় বিশ্ববাজারে কমল তেলের দাম
টানা দুই সপ্তাহের সংঘাতের পর গত দুইদিন ধরে হামলা সাময়িক বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। রোববার লেনদেন শুরুর পরই তেলের দাম কমতে শুরু করে।

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে হামলা, ইউক্রেনীয় কূটনীতিককে তলব
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এ ঘটনাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন আখ্যা দিয়ে তেহরানে নিযুক্ত এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কূটনীতিককে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

হরমুজ প্রণালি বন্ধে কেন বাংলাদেশে খাদ্য সংকট হবে?
ইরানে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তি এরই মধ্যে ভেস্তে গেছে। দুই দেশ একে অপরকে দোষারোপ করে চলেছে। ফলাফল দাঁড়িয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও কার্যত বন্ধ হয়ে পড়েছে। এই সংকটের আঁচ লেগেছে বাংলাদেশেও। খাদ্য সংকটে পড়তে পারে দেশের অন্তত দুই কোটি মানুষ।

ইরানে টানা দশম দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের টানা দশম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ খবর নিশ্চিত করেছেন।

ইরানে টানা নবম দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের টানা নবম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে সাম্প্রতিক সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।


