আলোচনা

ফিনল্যান্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত বিএনপির প্রবাসী কর্মীদের
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

ইইউর সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তির আলোচনা: বাণিজ্যমন্ত্রী
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ক্রেমলিন
পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, “সামগ্রিকভাবে বলা যায়, আলোচনা সময়োপযোগী এবং উভয় পক্ষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে,”

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রতিরোধের অঙ্গীকার ইরানের
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, ইরান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে তিন দিন ধরে বাণিজ্য আলোচনা চললেও কোনো চুক্তি হয়নি। ফলে কানাডা থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানকে সহায়তাকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
ট্রাম্প লিখেছেন, “কোনো দেশ তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে যেকোনো ধরনের সহায়তার পথ করে দেওয়ার অনুমতি দিলে, সেই দেশ নিজেই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে।”

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ও কাতার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়

গাজা নিয়ে নেতানিয়াহু ও হামাসের সঙ্গে ট্রাম্পের দূতের আলোচনায় কী হলো?
নেতানিয়াহু বলেছেন, হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে। কূটনীতিকরা বলছেন, ২৭ অক্টোবরের নির্বাচনের আগে গাজা ইস্যুতে ইসরায়েলের বড় কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা কম।

ইরান–যুক্তরাষ্টের অন্তর্বর্তী শান্তিচুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনায় কেন অগ্রগতি হচ্ছে না?
এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, জুনে সম্মত হওয়া অন্তর্বর্তী চুক্তি পুনরুজ্জীবিত করা এবং সেটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণের বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তার গভীরতা এতটাই বেশি যে, আগামীকাল বা পরশু আমরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হব, তা অনেকাংশেই অনুমান করা কঠিন।”

হরমুজ খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের সঙ্গে যুক্ত: ইরান
আরাঘচি বলেন, ইরানে ব্যাপক হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি এর ওপর আংশিকভাবে নির্ভর করবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আরাঘচি পুনর্ব্যক্ত করেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে একটি সমঝোতা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে এই সমঝোতার মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা, জাহাজে হামলায় বেড়েছে উদ্বেগ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত হয়নি।

চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প
একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এবারের আলোচনা ইরানের ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। খবর আল জাজিরার।

সোমবার ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার এ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ব্যাপক হামলার পরিকল্পনা স্থগিত রাখার পর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তথ্য সামনে এসেছে।

‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষককের নাচ, কেন বিতর্ক?
সম্প্রতি ফেঞ্চুগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানি পাল শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি ব্যবহার করে রিল বানালে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বুলিংয়ের শিকারও হয়েছেন। এ নিয়ে কী বলছেন গানটির শিল্পী মেজবাহ রহমান?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইতিবাচক আলোচনা’ চলছে: ট্রাম্প
ট্রাম্প বলেন, “আমাদের আলোচনা ভালোই চলছে। আমার মনে হয়, কিছু একটা হওয়ার ভালো সম্ভাবনা আছে। যদি হয়, তাহলে ভালো। আর যদি না হয়, তাহলে দুই দিন আগে যা করছিলাম, সেটাই আবার শুরু করব।”

সিলেটে প্রধান শিক্ষকের রিল ভিডিও নিয়ে বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি ফেসবুক রিল ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা- সমালোচনা শুরু হয়েছে।

দেলুপির সঙ্গে অনুরাগ কশ্যপ কেন যুক্ত হলেন?
প্রথম সিনেমা ‘দেলুপি’ করে আলোচনায় পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি নিজের চলচ্চিত্রযাত্রা নিয়ে কথা বলেছেন চরচার সঙ্গে।

ইরান সংকট নিয়ে এখনো আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, বললেন রুবিও
রুবিও বলেন, ওয়াশিংটন “সবসময় কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ”। তবে তেহরান আলোচনায় একই ধরনের অঙ্গীকার দেখাচ্ছে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।



