Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ক্রেমলিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০১
ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ক্রেমলিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন। ৫ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দুই দূতের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে, এমন কোনো ইঙ্গিত তিনি দেননি বলে ক্রেমলিনের এক সহযোগী জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার এই আলোচনা অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার “সমঝোতায় পৌঁছানোর সম্ভাব্য পথ নিয়ে বেশ কিছু ধারণা তুলে ধরেছেন”। এসব ধারণা কী, তা উশাকভ জানাননি।

তিনি বলেন, পুতিন ওই দুজনকে জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়া ‘বাস্তব অগ্রগতি’ করছে এবং নিজেদের লক্ষ্য অর্জনের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। একই সঙ্গে তিনি “সংঘাতের সব মূল কারণ” সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা পুতিনের

হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আলোচনা ছিল ‘বিষয়বস্তুপূর্ণ’ এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

উইটকফ ও কুশনারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে তারা জানুয়ারির পর প্রথমবারের মতো মস্কো সফর করেন। আলোচনা শেষ হওয়ার পরপরই তারা মস্কো ত্যাগ করেন এবং আজ রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে।

ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়Steve-Witkoff-and-Jared-Kushner

উশাকভ বলেন, “আলোচনা কেবল ইউক্রেন সংকট সমাধান নিয়ে মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অর্থনৈতিক বিষয় এবং পারস্পরিকভাবে লাভজনক হতে পারে, এমন বড় রুশ-আমেরিকান প্রকল্প নিয়েও কিছুটা বিস্তারিত আলোচনা হয়েছে।”

“সামগ্রিকভাবে বলা যায়, আলোচনা সময়োপযোগী এবং উভয় পক্ষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে,” তিনি যোগ করেন।

রুশ প্রেসিডেন্টের বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ এক্সে দেওয়া এক পোস্টে বৈঠকটিকে “গুরুত্বপূর্ণ শান্তি প্রচেষ্টার সফর” বলে অভিহিত করেন। তিনি ও উশাকভ দুজনই বৈঠকে উপস্থিত ছিলেন।

রুশ প্রেসিডেন্ট যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন।

আলোচনার শুরুতে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, “তিনি যে কঠিন পরিস্থিতির মধ্যে প্রবেশ করছেন, তা বুঝতে পেরেও তিনি সমঝোতায় পৌঁছাতে সহায়তা করার এবং রুশ-ইউক্রেনীয় সংঘাত সমাধানে নিজের অবদান রাখার প্রচেষ্টা থামাননি।”

শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব রয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।

যুক্তরাষ্ট্রের আলোচকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন পুতিন। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের দূতদের সফরের কারণে পুতিন রুশ সামরিক বাহিনীকে তিন দিন কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।

বিষয়: যুক্তরাষ্ট্রইউক্রেনভ্লাদিমির পুতিনশান্তিচুক্তিআলোচনাইউক্রেন যুদ্ধডোনাল্ড ট্রাম্পইউরোপ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প