Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ফ্লোরিডায় ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৬
ফ্লোরিডায় ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
ছবি: শিব্বীর আহমেদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন। ফ্লোরিডার অরল্যান্ডোতে কিসিমির হলিডে ইন রিসোর্টে আয়োজিত এ মিলনমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement

চার দশকের পথচলা পূর্ণ করা এবারের ফোবানা সম্মেলনকে ঘিরে অরল্যান্ডোতে ছিল উৎসবমুখর পরিবেশ। সংগীত, নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা, ব্যবসায়িক মতবিনিময়, যুবসমাজ ও নারী নেতৃত্বের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

৪ সেপ্টেম্বর (শুক্রবার) শুরু হয় তিন দিনের এই বৃহৎ আয়োজন। বিকেল ৪টায় সম্মেলনের নিবন্ধন ও প্রদর্শনী কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক শোভাযাত্রা ও পতাকা উত্তোলন অনুষ্ঠান। পরে রাত ৮টায় ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ব্যবসা ও নেতৃত্ববিষয়ক আলোচনা।

উদ্বোধনী আয়োজনে ফোবানার দীর্ঘ পথচলা, উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

সম্মেলনের সভাপতি মোহাম্মদ শামীম মৃধা প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনের আহ্বায়ক আনোয়ার হোসেন সেন্টু আয়োজনে সহযোগিতার জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান এবং নির্বাহী সচিব নেহাল রহিমও সম্মেলনের সার্বিক আয়োজন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর শনিবার ছিল সম্মেলনের অন্যতম ব্যস্ত দিন। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় যুব উদ্ভাবন সম্মেলন। এতে তরুণ প্রজন্মের নেতৃত্ব, নতুন চিন্তা, প্রযুক্তি, উদ্যোক্তা কার্যক্রম এবং উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। দুপুর ১টায় অনুষ্ঠিত হয় নারী নেতৃত্ববিষয়ক বিশেষ আয়োজন। এতে বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি নারীদের নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং কমিউনিটির উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

ছবি: শিব্বীর আহমেদ
ছবি: শিব্বীর আহমেদ

দিনের কর্মসূচির সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকদের প্রকাশিত তালিকায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন ইমরান মাহমুদুল, দীনাত জাহান মুন্নী, প্রতীক হাসান, দিলশাদ নাহার কণা, আরজীন কামাল, আন্নানা ইয়াসমিন অংকন এবং রফিক আহমেদ মিল্টন।

এ ছাড়া, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী পোরী মনি, সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও অভিনেত্রী শ্রাবস্তী টিন্নীসহ আরও কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতি ও অংশগ্রহণের কথা আয়োজকদের পক্ষ থেকে প্রচার করা হয়। জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় দ্বিতীয় দিনের রাতটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ-উৎসবে।

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রেরUS visa

তৃতীয় দিন ৬ সেপ্টেম্বর রোববার ছিল সম্মেলনের শেষ দিন। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় কমিউনিটি সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশি সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার আয়োজন করা হয়। দুপুর ২টায় অনুষ্ঠিত হয় বিভিন্ন পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানের পরিচিতিমূলক আয়োজন। এতে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের কার্যক্রম তুলে ধরেন। বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় বিদায়ী মধ্যাহ্নভোজ। এর মধ্য দিয়ে তিন দিনের ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে।

ছবি: শিব্বীর আহমেদ
ছবি: শিব্বীর আহমেদ

তৃতীয় দিনের উল্লেখযোগ্য ঘটনা ছিল সংগীতশিল্পী নাফিজ আল আমিনকে বাংলা রক সংগীতে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান। বাংলা রক সংগীতে তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে শ্রেষ্ঠত্বের সম্মাননা দেওয়া হয়। এবারের ফোবানা সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ। ইমরান মাহমুদুল, দীনাত জাহান মুন্নী, প্রতীক হাসান, দিলশাদ নাহার কণা, আরজীন কামাল, আন্নানা ইয়াসমিন অংকন ও রফিক আহমেদ মিল্টনের পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশের আধুনিক গান, জনপ্রিয় গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রবাসের মাটিতে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির আবহ তৈরি হয়। অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। প্রবাসী দর্শকদের সঙ্গে শিল্পীদের সরাসরি যোগাযোগ এবং তাদের পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। ৪০তম ফোবানা সম্মেলন হওয়ায় এবারের আয়োজনের গুরুত্ব ছিল আলাদা। চার দশক ধরে উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক বন্ধন, সামাজিক যোগাযোগ এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ছবি: শিব্বীর আহমেদ
ছবি: শিব্বীর আহমেদ

অরল্যান্ডোতে দীর্ঘ বিরতির পর আবারও ফোবানা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। সম্মেলন সফল করতে হোস্ট কমিটির সভাপতি মোহাম্মদ শামীম মৃধা, আহ্বায়ক আনোয়ার হোসেন সেন্টু, সদস্যসচিব রাসেল মিয়া, নির্বাহী সদস্যসচিব মুরাদ হোসেন, প্রধান সমন্বয়ক নাজিম উল্লাহ লিটন এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা আহ্বায়ক এ কে এম হোসেইন হিটুসহ কমিটির সদস্যরা কাজ করেন।

তিন দিনব্যাপী এ আয়োজনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, ব্যবসা, নেতৃত্ব, যুবসমাজ, নারী নেতৃত্ব, কমিউনিটি কার্যক্রম ও সম্মাননা—সবকিছুর সমন্বয় ঘটানো হয়। সব মিলিয়ে ৪ থেকে ৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে অনুষ্ঠিত ৪০তম ফোবানা সম্মেলন পরিণত হয় উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের এক বর্ণিল মিলনমেলায়। দেশ থেকে দূরে থেকেও বাংলা ভাষা, সংগীত, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে প্রবাসীদের গভীর সম্পর্কের এক উজ্জ্বল প্রকাশ ঘটেছে এ আয়োজনের মধ্য দিয়ে।

বিষয়: যুক্তরাষ্ট্রপ্রবাসীফ্লোরিডাসম্মাননাআলোচনাসাংস্কৃতিক অনুষ্ঠানপ্রবাসী বাংলাদেশিমিলনমেলাফোবানা সম্মেলন
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।