
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে

ফিনল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবাসী নেতা–কর্মীরা দলের আদর্শ ও সাংগঠনিক ঐক্য অটুট রেখে আগামী দিনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ উপলক্ষে সম্প্রতি ভানতায় আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এর আয়োজন করে সংগঠনটির ফিনল্যান্ড শাখা।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে দলের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামান সরকার। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী।
আলোচনায় অংশ নেন বিএনপির ফিনল্যান্ড শাখার উপদেষ্টা জহিরুল ইসলাম নজরুল, ফয়েজ আহমেদ ও মবিন মোহাম্মদ, সহসভাপতি তাপস খান, এনাজুল হক ও বদরুম মনির ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী ও অঞ্জন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, যুব বিষয়ক সম্পাদক আবু নোমান।
আরও বক্তব্য দেন আবদুল্লাহ আল আরিফ, সাজ্জাদ মুন্না, আশরাফুল আলম শাওন, আলাদিন আল জাইদ ও কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে তারা অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক সাফল্য এবং তারেক রহমানের নেতৃত্বের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড শাখার সহসভাপতি রুবেল ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান চপল, উপদেষ্টা আনিসুর রহমান ও প্রদীপ কুমার সাহা, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রাফাত ঢালী, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল ইমরান, তথ্য ও গবেষণা সম্পাদক সাব্বির আহমেদ লস্কর, মো. রকিবুল ইসলাম রুবেল, মো. এম ইসলাম (সোহাগ), সাইদুর রহমান মাসুম ও ফারদীন আলমসহ ফিনল্যান্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।