Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতে উমর খালিদের জামিন আবেদন খারিজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২১: ৪১
ভারতে উমর খালিদের জামিন আবেদন খারিজ

ভারতের দুজন ছাত্র আন্দোলনকর্মীকে বিনা বিচারে পাঁচ বছরেরও বেশি সময় কারাবন্দি করে রাখা হয়েছে এবং তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে না।

Advertisement
Advertisement
Advertisement

২০২০ সালের দিল্লি দাঙ্গার পর গ্রেপ্তার হওয়া উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন সোমবার ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজধানীতে প্রাণঘাতী সংঘর্ষ উসকে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা।

ওই সহিংসতায় ৫৩ জন নিহত হয়, যাদের বেশিরভাগই মুসলিম। কঠোর সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তারা অস্বীকার করেছেন এবং গত কয়েক বছরে বিভিন্ন আদালতে বারবার জামিনের আবেদন করেও তারা ব্যর্থ হন। তবে একই মামলায় গ্রেপ্তার হওয়া আরও পাঁচজন আন্দোলনকর্মীকে আদালত জামিন দিয়েছে।

এই দাঙ্গা হয়েছিল বিজেপি সরকারের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মাসের পর মাস চলা বিক্ষোভের সময়, জাতিসংঘ যেটিকে “মৌলিক বৈষম্যমূলক” বলে আখ্যা দিয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

সোমবার সকালে দেওয়া আদেশে দুই বিচারপতির বেঞ্চ জানায়, খালিদ ও ইমামের বিরুদ্ধে আনা অভিযোগ অন্যদের তুলনায় ভিন্ন হওয়ায় তাদের জামিন দেওয়া হয়নি। আদালত আরও বলে, এক বছর পরেই তারা আবার জামিনের জন্য আবেদন করতে পারবেন।

বিবিসির খবরে বলা হয়, উমর খালিদ ২০১৯ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে পিএইচডি সম্পন্ন করেন। শারজিল ইমাম গ্রেপ্তারের সময় একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ছিলেন। দুজনেরই বয়স এখন ৩৭ বছর।

কারাবন্দি আন্দোলনকর্মীদের এই মামলা ভারত ও আন্তর্জাতিক মহলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। ২০২২ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের এক সাবেক বিচারপতি, তিনজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি এবং এক সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এক প্রতিবেদনে বলেন, আন্দোলনকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আরোপের পক্ষে পর্যাপ্ত প্রমাণ তারা পাননি।

উমর খালিদের জামিন আবেদন গত পাঁচ বছরে বিভিন্ন আদালতে অন্তত পাঁচবার খারিজ হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে তিনি পরিবারের বিয়েতে যোগ দেওয়ার জন্য দু’বার স্বল্পমেয়াদি মুক্তি পেয়েছিলেন। শারজিল ইমামের জামিন আবেদন আগেও অন্তত দু’বার খারিজ হয়েছে।

বিষয়: রাজধানীজামিনমামলাখারিজকারাগারবিজেপিবিশ্ববিদ্যালয়হাইকোর্টদিল্লিগ্রেপ্তারসুপ্রিম কোর্টবিচারপতিআইন ও বিচারভারত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক