খারিজ

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের দিয়ে পরিচালনা সংক্রান্ত প্রক্রিয়া বৈধ: হাইকোর্ট
রুলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন লঙ্ঘন করে দেশীয় অপারেটরদের অনুমতি না দিয়ে চট্টগ্রাম এনসিটি পরিচালনায় বিদেশি সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়।

ভারতে উমর খালিদের জামিন আবেদন খারিজ
উমর খালিদের জামিন আবেদন গত পাঁচ বছরে বিভিন্ন আদালতে অন্তত পাঁচবার খারিজ হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে তিনি পরিবারের বিয়েতে যোগ দেওয়ার জন্য দু’বার স্বল্পমেয়াদি মুক্তি পেয়েছিলেন। শারজিল ইমামের জামিন আবেদন আগেও অন্তত দু’বার খারিজ হয়েছে।

জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে: হাইকোর্ট
রিটে বলা হয়েছিল, নিবন্ধিত একাধিক দল জোট করলেও ভোট করতে হবে নিজ নিজ প্রতীকে—এমন বিধান যুক্ত করে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা হয়েছে, যা সাংবিধানিকভাবে অযৌক্তিক। এ বিধান বাতিল চেয়ে রিটটি করা হয়। তবে আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ না করে রিট খারিজ করেন।



