Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীনের সামরিক মহড়া, ট্রাম্প বললেন, ‘‘চিন্তার কিছু নেই”

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৭
চীনের সামরিক মহড়া, ট্রাম্প বললেন, ‘‘চিন্তার কিছু নেই”

তাইওয়ানকে কেন্দ্র করে চীনের চলমান সামরিক মহড়া নিয়ে ‘চিন্তার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের এসব তৎপরতা তাকে ভাবিয়ে তুলছে না এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি আমাকে এ বিষয়ে কিছু জানাননি। আমি বিষয়টি দেখেছি, কিন্তু এতে চিন্তার কিছু নেই । তারা গত ২০ বছর ধরেই ওই এলাকায় নৌ-মহড়া চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসব মহড়ার পরিধি ও মাত্রা বেড়েছে।”

চীনের এই সামরিক তৎপরতা তখনই শুরু হলো, যখন আমেরিকা তাইওয়ানের জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেন। চীনের সামরিক বাহিনী জানিয়েছে, এসব মহড়া ‘তাইওয়ান স্বাধীনতাকামী শক্তি’ এবং ‘বহিরাগত হস্তক্ষেপের’ বিরুদ্ধে একটি সতর্কবার্তা। মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের আশপাশে পাঁচটি এলাকায় প্রায় ১০ ঘণ্টা ধরে স্থল, নৌ ও আকাশপথে গোলাবর্ষণের অনুশীলন চালানো হয়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজ মঙ্গলবার সকালে দ্বীপটির আশপাশে ১৩০টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৯০টি ‘মিডিয়ান লাইন’ অতিক্রম করে। এ ছাড়া এক ডজনের বেশি চীনা নৌযানও দ্বীপের কাছে অবস্থান করছে। পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানের সশস্ত্র বাহিনী বিমান, যুদ্ধজাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

Advertisement
Advertisement
Advertisement

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে চীনের এই মহড়াকে আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, একটি দায়িত্বশীল শক্তি এভাবে সামরিক চাপ বাড়াতে পারে না। তবে তিনি আশ্বস্ত করেন, তাইওয়ান সংঘাত উসকে দেবে না। তবে দেশের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্লেষকেরা মনে করছেন, এই মহড়ার মূল বার্তা আমেরিকা ও জাপানের প্রতি। বিশেষ করে আমেরিকার অস্ত্র বিক্রির সিদ্ধান্তে চীনের অসন্তোষই এই সামরিক প্রদর্শনের পেছনে বড় কারণ। যদিও ট্রাম্প মহড়াকে হালকাভাবে দেখছেন।

বিষয়: আমেরিকাডলারবিমানসামরিক বাহিনীনৌযানতাইওয়ানডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টপ্রতিরক্ষা মন্ত্রণালয়চীন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।