বিমান

বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী
বিমানমন্ত্রী সংসদে বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহ, আপনাদের কখনো বেশি দামে এই টিকিট কিনতে হবে না। নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পারবেন।”

৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারী’ খালিদের বিচার শুরু ২০২৮ সালে
খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে ছিনতাই করা যাত্রীবাহী বিমান আছড়ে ফেলার ষড়যন্ত্রের পরিকল্পনা ও সমন্বয়ের অভিযোগ রয়েছে।

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানে যাত্রীর মৃত্যু
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এ ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়।

‘হতাশ’ সেনাদের নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে সেই মার্কিন রণতরি, কারণ কী
কাও বলেন, জাহাজের নাবিকদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এর মধ্যে তাজা খাবারের সরবরাহ না থাকায় খাবারের তালিকায় পরিবর্তন এবং উচ্চ মাত্রার সামরিক হুমকির সময় পরিবারের সঙ্গে ফোনে কথা বলার ওপর বিধিনিষেধও ছিল।

ইরানের হুমকিতে গোপনে উড়োজাহাজ বদল নিয়ে যা বললেন ট্রাম্প
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আমি যে বিমানে উড়েছি, সেটিই আসলে বেশি ঝুঁকিতে ছিল। আমার মনে হয়, ঝুঁকিটা বেশি ছিল, কারণ আমার ধারণা, তারাই ওই বিমানটিকেই বেশি লক্ষ্যবস্তু করার চেষ্টা করত।”

ইরানের হুমকিতে যেভাবে গোপনে তুরস্ক ছেড়েছিলেন ট্রাম্প
ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্কে যাওয়া ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে করে তুরস্ক থেকে যুক্তরাজ্যে উড়াল দিয়েছেন। তবে ট্রাম্প বিমানে ওঠার কিছুক্ষণ পর গোপনে খাবারের ট্রাকের মাধ্যমে সেটি থেকে বের হয়ে অন্য একটি বিমানে ওঠেন এবং সেই বিমানেই যুক্তরাজ্যে যান।

ঢাকায় পৌঁছেছে রোমে আটকে থাকা বিমানের সেই উড়োজাহাজ
ইতালির রোমে কারিগরি সমস্যায় আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছেছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহজটি অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার কানাডার

রোমে বিকল বিমানের মেরামতে বাংলাদেশের প্রকৌশলী দল
আজ শনিবারের সর্বশেষ খবর অনুযায়ী, বিমান এস২-এজেওয়াই বর্তমানে রোমে ‘অন গ্রাউন্ড’ অবস্থায় রয়েছে। ফ্লাইটের সর্বশেষ তথ্য যাত্রীদের নিয়মিত জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এয়ারবাস-বোয়িংকে চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রাজিলের এমব্রায়ার?
বিশ্বের যাত্রীবাহী উড়োজাহাজ বাজারের কথা উঠলেই দুটি নাম সবার আগে আসে—এয়ারবাস ও বোয়িং। কয়েক দশক ধরে এই দুই জায়ান্টই পুরো আকাশপথ নিয়ন্ত্রণ করছে। তবে দীর্ঘদিনের এই একচেটিয়া রাজত্ব কি এবার বদলাতে চলেছে?

জাপানের শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত
জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আজ মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এ ছাড়া, পরাঘাতের আশঙ্কায় অনেককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টাস এক প্রতিবেদনে এই তথ্য জান

হজে সরকারি মাধ্যমে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
সাবেক শেখ হাসিনা সরকারের (২০২৩) সময়ে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে তা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার তা আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: কী পাওয়া গেল তদন্ত প্রতিবেদনে
দুর্ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। তিন মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে অন্তর্বর্তী সরকারের কাছে ওই তদন্ত রিপোর্ট জমা দেয় কমিশন।

প্রায় ৫৭ হাজার টাকা কমে হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা সবসময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইনস ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।

‘মাদক সম্রাটদের’ ধরতে ব্যবহার করা হতো যে বিমান
মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতাদের মার্কিন হেফাজতে নেওয়ার কাজে ব্যবহৃত ঐতিহাসিক বিমানটি এখন সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে। এফবিআই-এর সৌজন্যে নিউ মেক্সিকোর একটি জাদুঘরে রাখা এই বিমানের ভেতরে মাদক সম্রাটদের ফেলে যাওয়া জিনিসপত্রও দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

বেইজিংয়ে বহুতল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩
বেইজিংয়ের চাওইয়াং জেলার কর্মকর্তাদের মতে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দুই আসনের একটি লাইট স্পোর্টস এয়ারক্রাফট ভবনটিতে আঘাত হানে। এতে কয়েকজন হতাহত হন। কর্তৃপক্ষ নিহত পাইলটের পরিচয় প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য হু হু করে বাড়ছেই, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
গত মে মাসে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। এর ফলে দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার লাফিয়ে ৪.২ শতাংশে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

ফের কমলো জেট ফুয়েলের দাম
বিইআরসি জানিয়েছে, কমিশনের শুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিমানের সাবেক কর্মকর্তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
আব্দুস সোবহান বিমানের এটিএম বিভাগে কর্মরত থাকাকালে তার স্ত্রী সালমার নামে ৪৬ লাখ ২০ হাজার ৩৮৭ টাকার স্থাবর সম্পদ এবং ১৯ লাখ ৩২ হাজার ৩১৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা অসাধু উপায়ে অর্জিত বলে সন্দেহ করা হচ্ছে।

গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সাবেক এমডির জামিন
মামলা দায়েরের পর গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নং সেক্টরের বাসা থেকে শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি।



