চরচা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে এডিস মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেল ২৬৯ জনের। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪২৩ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে চারজন, ঢাকা দক্ষিণ সিটিতে একজন ও বরিশাল বিভাগের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। তার আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে।

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকা। আজ সোমবার নতুন চেয়ারম্যানের ব্যাংকে প্রথম যোগদানের কথা থাকলেও গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের তীব্র আন্দোলনের মুখে চরম অচলাবস্থা তৈরি হয়।

বাংলাদেশ মূলত জ্বালানিতে আমদানি-নির্ভর দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, “জনতুষ্টবাদী সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ নয়। সরকারকে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে হয়।”