এডিস মশা

‘বন্যাকবলিত এলাকায় ডেঙ্গু টেস্ট কিট দিতে হবে’
রাজধানী ঢাকা ও চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এর মধ্যে টানা ও ভারী বর্ষণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছিল। জলাবদ্ধতা কেটে গেলেও এখনো বহু স্থানে পানি জমে আছে, যা এডিস মশার প্রজনন ক্ষেত্র।

ডেঙ্গু: লক্ষণ, কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা
ডেঙ্গু এখন রোজকার ঝুঁকি হয়ে উঠেছে। বিশেষত শিশুসহ ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত রোগীদের অবশ্যই এ ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

চলছে ক্ষমতার কামড়াকামড়ি, মশার কামড় নিয়ে কি ভাবছে কেউ?
ঢাকার উত্তর, দক্ষিণ বা পূর্ব, পশ্চিম–যেখানেই যাবেন, মশা থেকে নিস্তার মিলবে না। মশার কামড় খেতে খেতেই চলতে হচ্ছে। এমন অবস্থা অবশ্য গত ১ বছর ধরেই। মশা কারও পিছু ছাড়ছে না। ঢাকা এত বড় একটা শহর, যার দুটি সিটি করপোরেশন আছে, সেই ঢাকাতে এত মশার আবাদ হলো কীভাবে?

এডিস মশা টিকে থাকার অন্যতম কারণ
এডিসসহ অন্যান্য কীটের উদ্ভব প্রায় চার কোটি বছর আগে। এই প্রায় চার কোটি বছর পৃথিবীতে যত প্রতিকূলতা এসেছে সেগুলোর সঙ্গে লড়াই করে আসছে কীটগুলো, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমদ।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে ৬ জন
চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। তার আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে।



