Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৮: ২৪
বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে এই চাপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি জানিয়েছে, মার্চ মাসে বিশ্ব খাদ্যমূল্য সূচক গত সেপ্টেম্বরের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো রয়টার্সকে বলেন, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত খাদ্যর দাম বৃদ্ধি তুলনামূলক সীমিত থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কৃষি উৎপাদন ব্যয় বেড়েছে। বিশেষ করে সংঘাত আরও ৪০ দিনের বেশি স্থায়ী হলে সার ও জ্বালানির উচ্চমূল্যের কারণে কৃষকদের চাষ ব্যহত হবে। এতে চলতি বছর এমনকি আগামী বছরেও বাজারে এর প্রভাব পড়তে পারে।

মার্চে এফএওর খাদ্যমূল্য সূচক ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যদিও এটি ২০২২ সালের মার্চের সর্বোচ্চ রেকর্ডের তুলনায় এখনও প্রায় ২০ শতাংশ কম।

প্রতিবেদনে বলা হয়েছে, গমের আন্তর্জাতিক দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে উৎপাদন পরিস্থিতি দুর্বল হওয়া এবং অস্ট্রেলিয়ায় উচ্চ সারমূল্যের কারণে চাষ কমে যাওয়ার আশঙ্কা এর প্রধান কারণ। অন্যদিকে, ভুট্টার পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নিয়ন্ত্রিত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সবজি তেলের দাম মার্চে ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা টানা তৃতীয় বার বৃদ্ধি পেল। পাম, সয়াবিন, সূর্যমুখী ও রেপসিড তেলের দাম বেড়েছে জ্বালানি বাজারের চাপ এবং বায়োফুয়েলের চাহিদা বৃদ্ধির কারণে। পাম অয়েলের দাম ২০২২ সালের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এ ছাড়া চিনির দাম ৭ দশমিক ২ শতাংশ বেড়ে অক্টোবরের পর সর্বোচ্চ হয়েছে। অপরদিকে, চালের দাম ৩ শতাংশ কমেছে।

তবে ইতিবাচক দিক হলো, এফএও ২০২৫ সালে বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাস বাড়িয়ে ৩ দশমিক ০৩৬ বিলিয়ন মেট্রিক টন করেছে, যা নতুন রেকর্ড হতে পারে। তবুও যুদ্ধ দীর্ঘ হলে খাদ্যদামে নতুন অস্থিরতার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বিষয়: সংঘাতখাদ্যইরান-ইসরায়েল সংঘাতসবজিমধ্যপ্রাচ্যতেলযুদ্ধচিনি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।