Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

আর্জেন্টিনাসহ যেসব দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০২: ৪৫
আর্জেন্টিনাসহ যেসব দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে

এবারের ফুটবল বিশ্বকাপে খেলবে ৪৮ দেশের ৪৮টি দল। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্য ৪৫টি দেশের দলকে বেছে নেওয়া হবে বাছাইপর্ব থেকে। এর মধ্যে অনেক দেশের দল বাছাইপর্ব খেলে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। সর্বশেষ দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। দেখা যাক আর কোন কোন দেশ এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপে খেলবে ১৬টি দল। আফ্রিকা থেকে ৯টি এবং এশিয়া থেকে ৮টি দল অংশ নেবে। দক্ষিণ আমেরিকা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে অন্তত ৬টি করে দল অংশগ্রহণ করবে। আর ওশেনিয়া অঞ্চল থেকে প্রথমবারের মতো সরাসরি খেলবে একটি দল। বাকি দুটি দল আন্তমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে। এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ৭টি দেশের।

কানাডা

তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে কানাডা। এবার স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে তাদের টানা দ্বিতীয় বিশ্বকাপ। আলফন্সো ডেভিস, স্টিফেন ইউস্তাকিও এবং জোনাথন ডেভিডের মতো খেলোয়াড়দের নিয়ে কানাডা এবার ঘরের মাঠে গ্রুপ পর্ব পার হওয়ার লক্ষ্য নিয়ে খেলবে।

Advertisement
Advertisement
Advertisement

মেক্সিকো

১৯৭০ ও ১৯৮৬ সালের পর ২০২৬ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো। মেক্সিকো বিশ্বকাপে নিয়মিত। এটি তাদের ১৮তম বিশ্বকাপ। তবে দেশটি কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে উঠতে পারেনি, এবার সেটাই করতে চাইবে।

যুক্তরাষ্ট্র

মেক্সিকো ও কানাডার মতোই স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রও ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা পেয়েছে। এটি হবে তাদের ১২তম বিশ্বকাপ। ক্রিস্টিয়ান পুলিসিক, ওয়েস্টন ম্যাকেনি এবং টেইলর অ্যাডামসের মতো তারকাদের নিয়ে তারা এবার আরও ভালো পারফর্ম করতে আত্মবিশ্বাসী দলটি।

বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর জাপানের খেলোয়াড়দের উচ্ছ্বাস। সংগৃহীত
বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর জাপানের খেলোয়াড়দের উচ্ছ্বাস। সংগৃহীত

জাপান

প্রথম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। গত ২০ মার্চ এশিয়ান অঞ্চলের বাছাইয়ে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পূর্ব এশিয়ার দেশটি। তিন স্বাগতিকের বাইরে জাপানই প্রথম দল, যারা বিশ্বকাপে জায়গা করে নেয়। টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান।

নিউজিল্যান্ডের উচ্ছ্বাস। ছবি–সংগৃহীত
নিউজিল্যান্ডের উচ্ছ্বাস। ছবি–সংগৃহীত

নিউজিল্যান্ড

ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। আঞ্চলিক ফাইনালে নিউ ক্যালিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এটি হবে তাদের তৃতীয় বিশ্বকাপ, আগের দুটি ছিল ১৯৮২ ও ২০১০ সালে।

ইরান

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। ৩২ বছর বয়সী মেহেদি তারেমি দলের সর্বোচ্চ গোলদাতা এবং তিনি এবারও ইরানের আক্রমণের নেতৃত্ব দেবেন।

আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি–সংগৃহীত

আর্জেন্টিনা

লিওনেল মেসির দল সুখবর পেয়েছে ব্রাজিল ম্যাচে মাঠে নামার আগে। ২৫ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যায় লিওনেল স্কালোনির দলের।

কোন অঞ্চল থেকে কোন দেশ বিশ্বকাপে যেতে পারে

ইউরোপ

এ মাসেই শুরু হয়েছে বাছাইপর্ব। ১৬টি স্থানের জন্য ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়ছে দেশগুলো। তবে মার্চে মাত্র ৬টি গ্রুপের খেলা শুরু হয়েছে। বাকি ছয় গ্রুপের খেলা শুরু হবে সেপ্টেম্বরে।

দক্ষিণ আমেরিকা

আর্জেন্টিনাসহ সরাসরি বিশ্বকাপে খেলবে প্রথম ৬টি দল। বাকি ৫টির লড়াইয়ে কাগজে–কলমে টিকে আছে সব দলই। তবে ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে ও কলম্বিয়া সুবিধাজনক স্থানে আছে।

কনক্যাকাফ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পাওয়ায় এখানের হিসাবটা ভিন্ন। কোস্টারিকা, জ্যামাইকা ও হন্ডুরাসের মতো দলগুলো বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে। তৃতীয় রাউন্ডে তিন গ্রুপ চ্যাম্পিয়ন সুযোগ পাবে বিশ্বকাপে। এখনো দ্বিতীয় রাউন্ডই শেষ হয়নি।

আফ্রিকা

৯ গ্রুপের শীর্ষ ৯টি দেশ বিশ্বকাপে সুযোগ পাবে। ১০ ম্যাচের গ্রুপ পর্বের ৬টি করে ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে আছে মিসর, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, মরক্কো, আইভরিকোস্ট, আলজেরিয়া, তিউনিসিয়া ও ঘানা।

এশিয়া

এখনো বাকি ৬টি দেশ। উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সুবিধাজনক স্থানে রয়েছে। বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক, ওমান, সৌদি আরব ও ইন্দোনেশিয়ারও।

ওশেনিয়া

একটি দল সরাসরি বিশ্বকাপে যাবে, যেটি পেয়েছে নিউজিল্যান্ড। নিউ ক্যালেডোনিয়া আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে, যা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে।

বিষয়: আর্জেন্টিনাবিশ্বকাপজাপানযুক্তরাষ্ট্রফুটবলকানাডানিউজিল্যান্ড২০২৬ বিশ্বকাপমেক্সিকোইরান
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।