Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৭
ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা
প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ফরহাদের ওপর অতর্কিত হামলা চালায়। একজন তার শরীরে পেট্রোল ঢেলে দেয় এবং অন্যজন আগুন ধরিয়ে দেয়। এ সময় জীবন বাঁচাতে ফরহাদ পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ফরহাদ উপজেলার তারাটি ইউনিয়নের মৌশাদিয়া গ্রামের আবদুস সাত্তারের বড় ছেলে। তিনি পরিবার নিয়ে পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় বসবাস করতেন। পেশায় কখনো কৃষি উদ্যোক্তা, সিএনজিচালিত অটোরিকশাচালক ও রাজমিস্ত্রির কাজ করা ফরহাদ সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বেকার যুবকদের কর্মসংস্থানের আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এলাকায় প্রচারও চালিয়েছিলেন তিনি।

নিহতের পরিবারের দাবি, ফরহাদ এলাকার মাদকবিরোধী কর্মকাণ্ডে সোচ্চার ছিলেন। তার বাসার পাশে মাদকসেবীদের নিয়মিত আড্ডায় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত ফরহাদের বাবা আবদুস সাত্তার তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ পুলিশকে জানিয়েছিলেন দুজন লোক এসে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, তবে তিনি হামলাকারীদের চিনতে পারেননি। ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে অবস্থান, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না সব দিক বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বিষয়: হত্যাযুবক
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

    খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক দুই সদস্যদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে। আজ শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন

  • বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

    ইরানে যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট বাব আল-মান্দেবের গুরুত্ব সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। সেই বাব আল-মান্দেব প্রণালির সবচেয়ে সরু পয়েন্টে অবস্থিত দ্বীপ পেরিমে হুতিদের পৌঁছে যাওয়া বোঝাচ্ছে, প্রণালিটি আরও বেশি করে হুতিদের দখলে যাচ্ছে।

  • বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগ

  • ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

    ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

    জ্বালানি ও প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন শুরুর ঠিক আগের দিন শুক্রবারে এক দ্বিপাক্ষিক বৈঠ