খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক দুই সদস্যদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।
আজ শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর শেখপাড়া থেকে একটি ঝটিক মিছিল বের করে। মিছিলটি শেখপাড়া তেতুলতলা হয়ে শিববাড়ি মোড়ের দিকে যাচ্ছিল। সে সময় মিছিল থেকে বিভিন্ন সরকারবিরোধী শ্লোগান দেয়। তাদের ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তনু সরদার ও ইব্রাহীম হোসেনকে আটক করে। রাতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রাতেই সোনাডাঙ্গা থানার এসআই মান্নান বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।”