জাপান

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।
জাপানে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ক্যাম্পাসের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও জাপানিস ইউনিভার্সিটিজ অ্যালামনাই

কিম ও পুতিনের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করতে সেনা ও অস্ত্র মোতায়েন শুরু করার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়।

জাপানের দাবিকৃত দ্বীপে প্রথমবার পুতিনের সফর, প্রতিবাদ টোকিওর
জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরটি হয়েছে উত্তর কোরিয়ার মিত্রদেশ রাশিয়ার বড় ধরনের নৌ মহড়া ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এক দিন পর।

সিউল–ওয়াশিংটনের সামরিক মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ছয় দিন আগে একই এলাকা থেকে উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

জাপানের ওকিনাওয়ায় টাইফুন ডলফিনের আঘাত, চীনের পূর্বাঞ্চলে বন্দর বন্ধ
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুন ডলফিন রোববার শেষভাগ থেকে সোমবার ভোরের মধ্যে চীনের পূর্ব ও দক্ষিণ উপকূলের কোনো একটি এলাকায় স্থলভাগে আঘাত হানতে পারে।

‘পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছে’
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় আরও ৭০ হাজার মানুষের মৃত্যু হয়।

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র গরমে পানি সংকট
জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘর ধসে পডেছে এবং সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। তবে ইয়াতসুশিরো শহরের কর্মকর্তা আকিও মাতসুশিতার সবচেয়ে বড় উদ্বেগ এখন চোখে দেখা ধ্বংসযজ্ঞ নয়; বরং তীব্র গরমের মধ্যে পানি ও বিদ্যুতের অভাব থেকে সৃষ্ট অদৃশ্য বিপদ। বার্তা সংস্

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩, জীবিতদের উদ্ধারে মরিয়া অভিযান
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে, পাঁচজন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় রয়েছে এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে আরও কয়েক ডজন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণে জাপানের সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণেও জাপানের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যাল

জাপানের শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত
জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আজ মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এ ছাড়া, পরাঘাতের আশঙ্কায় অনেককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টাস এক প্রতিবেদনে এই তথ্য জান

সৌদির সঙ্গে ট্রাম্পের চুক্তির কারণে কি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে?
সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর পেছনে বাস্তব কারণও রয়েছে। গ্রীষ্মকালে তীব্র গরমে দেশটিতে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। তখন বিদ্যুতের ঘাটতি মেটাতে অপরিশোধিত খনিজ তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। এটি ব্যয়বহুল, অপচয়মূলক এবং পরিবেশের জন্য ক্ষতিকর।

তীব্র গরমে নতুন শব্দ আনল জাপান, কেন?
সাম্প্রতিক বছরগুলোতে চীনা ভাষার সংবাদমাধ্যমগুলোতেও গ্রীষ্মের দাবদাহ বোঝাতে নতুন নতুন শব্দবন্ধের ব্যবহার দেখা গেছে। তাইওয়ানের খবরের শিরোনামগুলোতে আবহাওয়াকে ‘সাওনা’-র মতো এবং মানুষকে ‘পোড়া মিষ্টি আলুর’ মতো পুড়তে থাকা পরিবেশের সাথে তুলনা করা হয়েছে।

হাফ প্যান্ট পরে অফিস!
জাপানের টোকিওতে তীব্র গরমের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পোশাকবিধিতে ঐতিহাসিক শিথিলতা আনা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ‘কুল বিজ’ উদ্যোগের আওতায় কর্মীরা টি-শার্ট ও হাফপ্যান্ট পরে অফিস করছেন। বাইরে সাধারণ মানুষ রোদ থেকে বাঁচতে ছাতা, পোর্টেবল ফ্যান ও কুলিং মিস্টের ওপর নির্ভর করছেন।

চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন, সরিয়ে নেওয়া হয়েছে ১৮ লাখের বেশি মানুষ
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশে ১৭ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পিপলস লিবারেশন আর্মি নেভির (পিএলএএন) একটি পারমাণবিক সাবমেরিন স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে একটি ডামি ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক জলসীমার দিকে উৎক্ষেপণ করে।

এশিয়ার দেশগুলোর নজর কেন আর্কটিকের সমুদ্রপথের দিকে?
দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত এশিয়ার অনেক দেশই এখন আর্কটিককে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচনা করছে। ইতিমধ্যেই আর্কটিক অঞ্চলের সমুদ্র অবকাঠামো উন্নয়নে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।

এই ব্রাজিলকে ভয় পাচ্ছে সবাই?
হঠাৎ করে কি সবাই ব্রাজিলকে ভয় পাচ্ছে? হঠাৎ করেই কেন যেন বদলে গেছে দৃশ্যপটটা। বিশ্বকাপ শুরুর আগে যারা ব্রাজিলের নানা ধরনের খুঁত ধরছিলেন, তাদের মুখেই এখন ব্রাজিলের সম্ভাবনার কথা। সব শেষ দুটি ম্যাচে, বিশেষ করে জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২–এর ম্যাচটি জিতে ব্রাজিল কি সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে?

জাপানিদের হৃদয় ভঙ্গের অনুভূতিটা কেমন?
ফুটবল হাসায়, ফুটবল কাঁদায়। ফুটবল আবেগের পরীক্ষা নেয়। নিছক একটা খেলাই হয়ে ওঠে মানুষের হৃদয়ের অনুভূতি। বিশ্বকাপে রাউন্ড অব ৩২–এ ব্রাজিলের কাছে হেরে গেছে জাপান। টোকিওতে দেশের খেলা দেখতে জড়ো হওয়া সমর্থকেরা কাল হৃদয় ভঙ্গের বেদনায় পুড়েছেন।



