
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার প্রায় ১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করেছে জাপান। ঐ দুর্ঘটনার জেরে দেশটি তার সবকটি পারমাণবিক চুল্লি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল।
বিবিসি’র একটি প্রতিবেদনে জানানো হয়, টোকিও’র উত্তর-পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের ৬ নম্বর চুল্লিটি বুধবার পুনরায় চালু করা হয়। আগামী মাস থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
এটি জাপানের পারমাণবিক শক্তি পুনর্জাগরণের সবশেষ পদক্ষেপ, তবে এই পথ এখনো অনেক দীর্ঘ। ৭ নম্বর চুল্লিটি ২০৩০ সালের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই এবং বাকি পাঁচটি চুল্লি একেবারে বন্ধ করে দেওয়া হতে পারে। এর ফলে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা আগের তুলনায় অনেক কমে যাবে।
জাপান বরাবরই জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই তারা প্রথম থেকে পারমাণবিক শক্তি গ্রহণকারী দেশের একটি হয়ে ওঠে। কিন্তু ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পরপরই জাপান তাদের মোট ৫৪টি চুল্লির সবকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
জাপানে রেকর্ডকৃত শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ফুকুশিমা দাইইচি কেন্দ্রের চুল্লিগুলোর গলন, তেজস্ক্রিয় নিঃসরণের কারণ হয়ে দাঁড়ায়। এটি স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর ট্রমা তৈরি করে। ঐ ঘটনা পর যারা এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে নিরাপদ ঘোষণা করা সত্ত্বেও তাদের অনেকেই সেখানে আর ফিরে আসেননি।
গত এক দশক ধরে দেশটি এসব বিদ্যুৎ কেন্দ্র পুনরায় সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৩৩টি সচলযোগ্য চুল্লির মধ্যে ১৫টি পুনরায় চালু করা হয়েছে। টেপকো-র মালিকানাধীন কেন্দ্রগুলোর মধ্যে কাশিওয়াজাকি-কারিওয়া চুল্লিটিই প্রথম সচল করা হলো।
২০১১ সালের আগে জাপানের মোট বিদ্যুতের প্রায় ৩০ শতাংশ আসত পারমাণবিক শক্তি থেকে এবং ২০৩০ সালের মধ্যে তা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ছিল দেশটির। তবে গত বছরের জ্বালানি পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে তারা তাদের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ পারমাণবিক উৎস থেকে মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যমাত্রা আগের নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলো থেকে তুলনামূলক বাস্তবসম্মত বলে জানিয়েছে বিশ্লেষকরা।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প