Advertisement Banner

যুক্তরাষ্ট্রে নিজের সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিজের সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে। তিনি আলাদা তিনটি বাড়িতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে খবরে উল্লেখ করা হয়েছে।

নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে ও বাকি পাঁচজন মেয়ে। তাদের বয়স ৩ থেকে ১১ বছর। এরমধ্যে সাতজন আপন ভাইবোন। বাকি একজন তাদের চাচাত ভাই/বোন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস বোর্ডেলোন জানিয়েছেন, হামলাকারীর নাম শামার এলকিন্স। তার বয়স ৩১ বছর। এ ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু আহতও হয়েছে। গুলি থেকে বাঁচতে সে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কয়েকটি হাড় ভেঙে গেলেও সে সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, শিশুদের পাশাপাশি দুজন নারীকে গুলি করেন ওই ব্যক্তি। যার মধ্যে তার স্ত্রী ও আরেক আত্মীয় রয়েছেন। তারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। হত্যাকাণ্ডের পর শামার এলকিন্সকে গুলি করে পুলিশ। এতে তিনিও গুরুতর আহত হয়েছেন।

শামার এলকিন্সকে ২০১৯ সালে একবার পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই বছর তার দিকে একজন ব্যক্তি অস্ত্র তাক করেছিলেন। এর জবাবে তিনি ওই ব্যক্তির গাড়িতে পাঁচটি গুলি করেন। ঘটনাটি ঘটে একটি স্কুলের সামনে। তিনি ২০২০ সালের আগস্ট পর্যন্ত সাত বছর লুজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কাজ করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে তাকে কখনো কোথাও মোতায়েন করা হয়নি।

সম্পর্কিত