Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২: ২১
প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগের সুযোগ সীমিত। এরপরেও যেসব সুযোগ আছে, সেগুলোর বিষয়ে প্রবাসীদের ওয়াকিবহাল থাকা প্রয়োজন। প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরেই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড—এটি ‘প্রবাসী বন্ড’ নামেই পরিচিত।

Advertisement
Advertisement
Advertisement

অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো, এই বন্ডে প্রবাসীরা সরকারের কাছে এককালীন টাকা বিনিয়োগ করেন আর নির্দিষ্ট সময় পর মুনাফাসহ সেই অর্থ ফেরত পান। কিন্তু পার্থক্য হলো এখানে মুনাফার হার তুলনামূলক বেশি, আয় সম্পূর্ণ করমুক্ত, সেই সঙ্গে আছে মৃত্যুঝুঁকির বিমা।

উচ্চ মুনাফা, করমুক্ত আয়

Advertisement
Advertisement
Advertisement

এই বন্ডে বার্ষিক ১২ শতাংশ হারে সরল সুদ দেওয়া হয়। প্রতি ৬ মাস অন্তর সেই মুনাফা পাওয়া যায়। ধরুন, কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করলেন—৬ মাস পর তিনি পাবেন ৬ হাজার টাকা। বছরে মোট ১২ হাজার। সবচেয়ে বড় সুবিধা হলো, এই আয়ের ওপর উৎসকর বা আয়কর দিতে হয় না। অন্য সঞ্চয়পত্রে কর কেটে রাখা হলেও প্রবাসী বন্ড পুরোপুরি করমুক্ত। একসময় এই বন্ডে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যেত; কিন্তু এখন সরল সুদ পাওয়া যায়। সরকার সময়–সময় এর সুদহার বাড়াতে বা কমাতে পারে।

বন্ডে ১৫ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রার বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা ১২ শতাংশ হলেও ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১১ শতাংশ, ৩০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ এবং ৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি পর্যন্ত ৯ শতাংশ মুনাফা পাওয়া যায়।

মৃত্যুঝুঁকির বিমা

মেয়াদপূর্তির আগে বন্ডধারীর মৃত্যু হলে তার মনোনীত নমিনি বা ব্যক্তিকে যে আর্থিক সুবিধা দেওয়া হয়, সেটাই হচ্ছে মৃত্যুঝুঁকির সুবিধা। মৃত্যুঝুঁকির সুবিধা অবশ্য ২০ লাখ টাকার বেশি দেওয়া হয় না এবং বন্ডধারীর বয়সও হতে হয় ৫৫ বছরের নিচে। নমিনিকে মৃত্যুঝুঁকির সুবিধা নিতে গেলে বন্ডে বিনিয়োগকারী মারা যাওয়ার ৩ মাসের মধ্যে আবেদন করতে হয়। বন্ডধারীর মৃত্যুর পর বন্ডের মেয়াদপূর্তিতে আসল ও মুনাফা পাবেন তার উত্তরাধিকারীরা।

ঋণ নেওয়ার সুযোগও আছে

প্রবাসী বন্ড কেবল মুনাফা আয় করার জন্য নয়, প্রয়োজনে ব্যাংকঋণ নেওয়ার জামানত হিসেবেও ব্যবহার করা যায়। বিনিয়োগের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব। তবে এ ঋণ দেশের বাইরে নেওয়া যায় না আর তৃতীয় পক্ষের জন্য জামানত হিসেবে ব্যবহারও করা যাবে না।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ

বন্ডের মেয়াদ ৫ বছর। তবে চাইলে আরও দুবার নবায়ন করা যায়—মানে একবারের বিনিয়োগ কার্যকর থাকতে পারে ১৫ বছর পর্যন্ত। অনেকে এটিকে দীর্ঘমেয়াদি পেনশন পরিকল্পনা হিসেবেও ব্যবহার করেন।

সীমাহীন বিনিয়োগ

বর্তমানে এই বন্ডে বিনিয়োগের সীমা নেই। চাইলে কয়েক কোটি টাকা বিনিয়োগ করা যায়। আগে কিছু বিধিনিষেধ থাকলেও এখন বড় বিনিয়োগকারীদের জন্য সুযোগ আরও উন্মুক্ত।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সীমা তুলে নিয়েছে সরকার। গত ১ ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিরা যত ইচ্ছা তত ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে এত দিন যত খুশি বিনিয়োগ করার সুযোগ ছিল। এ তালিকায় এখন যুক্ত হলো ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড।

সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রবাসী আয় দিয়ে একবার কেউ ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড এক মেয়াদে কিনলে পরপর ২ মেয়াদের জন্য পুনর্বিনিয়োগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ ৩ মেয়াদে মোট ১৫ বছরের জন্য বিনিয়োগ করা যাবে।

বিদেশি মালিকানাধীন শিপিং ও বিমান বা এয়ারওয়েজ কোম্পানির বিদেশের অফিসে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন।

কোথায় ও কীভাবে পাবেন

প্রবাসী বন্ড কিনতে হলে লাগবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বৈধ ভিসার কপি, চাকরির প্রমাণপত্র, আর বাংলাদেশে একটি সঞ্চয়ী হিসাব। ব্যবসায়ী হলে লাগবে ট্রেড লাইসেন্স, পেশাজীবীদের ক্ষেত্রে পেশার সনদপত্র।

বাংলাদেশ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি ও তফসিলি ব্যাংকের বিদেশি ও অনুমোদিত ডিলার (এডি) শাখায় এসব বন্ড কেনা যায়। আগেই উল্লেথ করা হয়েছে এই বন্ডের মুনাফা আয়করমুক্ত। আবার বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগও আছে। এ ছাড়া, বন্ড কিনতে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রায় (এফসি) হিসাব থাকারও বাধ্যবাধকতা নেই।

এ বন্ডে বিনিয়োগ করতে পারেন বৈদেশিক মুদ্রা উপার্জনকারী (ওয়েজ আর্নার) নিজে। ওয়েজ আর্নার তার মনোনীত ব্যক্তির নামেও এ বন্ডে বিনিয়োগ করতে পারেন। বিদেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত সরকারের কর্মচারীরাও বিনিয়োগ করতে পারেন ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে।

প্রবাসে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

বিষয়: বিনিয়োগমুনাফাপ্রবাসীবন্ড
সর্বশেষ
  • ১

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ২

    ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

  • ৩

    খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

  • ৪

    অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ

  • ৫

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

    চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

    চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।