সিডনি

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমের ক্যাম্পবেল টাউন এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।
সিডনির মসজিদে ঈদের দিন প্রধানমন্ত্রীকে দেখেই কেন চিৎকার-চেঁচামেচি?
ঈদের দিন সিডনির সবচেয়ে বড় মসজিদ লাকেম্বা মসজিদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেখেই কেন চিৎকার-চেঁচামেচি শুরু হয়? কী হয়েছিল সেদিন? ঈদের দিন আসলে কেন গিয়েছিলেন প্রধানমন্ত্রী?

কোরিয়া ম্যাচের আগে ‘আই হ্যাভ অ্য প্ল্যান’ বললেন বাংলাদেশ কোচ বাটলার
এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরনের একটি মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বাটলার।

ইসরায়েলের প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় সংঘর্ষ
টেলিভিশন ফুটেজে দেখা যায়, কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশ তাদের পিছু হটাতে বলপ্রয়োগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করা হয়।

বিশ্বজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ২০২৬ বরণ
ভৌগোলিক বৈচিত্র্যের কারণে ভিন্ন ভিন্ন সময়ে হলেও, আতশবাজির রঙিন উৎসব আর নতুন শুরুর উদ্দীপনায় বিশ্বজুড়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৬ সালকে। প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ থেকে শুরু করে এশিয়ার জনপদ সবখানেই ছিল উৎসবের আমেজ।

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা
কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

সিডনিতে হামলা ও এক মুসলিমের ‘বীরত্ব’
গত ১৪ ডিসেম্বর হানুক্কা উৎসব চলাকালীন এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ১৫ জন। এই হামলার ঘটনার কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ এখন সামনে এসেছে।

আইএস থেকে অনুপ্রাণিত হয়ে সিডনির বন্ডাই সৈকতে হামলার অভিযোগ
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) থেকে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে হামলা চালানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির পুলিশ।

অস্ট্রেলিয়ায় ইহুদিদের ওপর হামলা, ক্ষেপেছে ইসরায়েল
২০২১ সালের আদমশুমারি অনুসারে, অস্ট্রেলিয়ায় প্রায় এক লাখ ১৬ হাজারের বেশি ইহুদি বাস করে। যা ২৫ মিলিয়ন জাতীয় জনসংখ্যার শূন্য দশমিক ৪৬ শতাংশ।

সিডনিতে সন্ত্রাসী হামলার পেছনে বাবা-ছেলের হাত, নিহত বেড়ে ১৬
অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় দুই সন্দেহভাজন বন্দুকধারী বাবা ও ছেলে বলে জানিয়েছে পুলিশ। হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

সিডনির সৈকতে এলোপাতাড়ি গু লি তে নি হ ত ১০
অস্ট্রেলীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা হামলা চালায়। এই নৃশংস ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং প্রায় এক ডজন মানুষ আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”

সিডনির সৈকতে এলোপাতাড়ি গুলি, নিহত ১০
প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্ডাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আমরা আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”

অস্ট্রেলিয়ায় দুই রাজ্যে দাবানলে ৪০ বাড়ি ভস্মীভূত, এক অগ্নিনির্বাপক কর্মী নিহত
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৫০টির বেশি দাবানল জ্বলছিল। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন সিডনির ঠিক উত্তরে অবস্থিত প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের বাসস্থান সেন্ট্রাল কোস্ট অঞ্চলে ১৬টি বাড়ি ধ্বংস করে দেয়।

সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু
প্রথম দিনেই জমে ওঠে প্রতিযোগিতা। তরুণদের নিয়ে গঠিত পদ্মা দল অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত মেঘনা দলকে ২-১ সেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় এগিয়ে যায়। দিনের অপর খেলায় যমুনা দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুরমা দলকে পরাজিত করে।

হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুমায়ূন আহমেদের রচনা থেকে বাছাই করা অংশের পাঠ। রোকেয়া আহমেদ, কাশফী আসমা আহমেদ ও মাজনুন মিজানের গ্রন্থনায় সাজানো এই পর্বে ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ও কবিতা পাঠে অংশ নেন বহু পাঠক-সাহিত্যপ্রেমী।

সিডনিতে বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার পিকনিকে দিনভর আনন্দমুখর আয়োজন
সিডনিতে বসবাসরত বুয়েট অ্যালামনাই পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে একত্রিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দিনের হাসি-আনন্দ, খেলা আর বন্ধুত্বের মেলবন্ধন সকল অংশগ্রহণকারীর মনে তৈরি করে স্মরণীয় স্মৃতি।

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
অনুষ্ঠানে মিশকাতুল মাসাবিহ থেকে হাদিস পাঠ ও ঐতিহ্যবাহী আমামাহ (পাগড়ি) অনুষ্ঠান সম্পন্ন হয়। যা আলিমিয়্যাহ শিক্ষার সমাপ্তি ও ‘মাওলানা’ উপাধির প্রতীকী স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। দারুল উলুম অনলাইনের (ডুইউও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলিমিয়্যাহ সনদ প্রদান করা হয়।

সিডনিতে ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
অস্ট্রেলিয়াজুড়ে ‘চেঞ্জ দ্য স্টোরি’র উদ্যোগে একত্রিত হলো VAAUS—অস্ট্রেলিয়ায় থাকা ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন নারীদের মধ্যে বন্ধন, মানব সেবার ব্রত আর সামাজিক প্রভাব উদ্যাপনে ১ হাজার ১০০ জনেরও বেশি অতিথিকে একত্র করে।

সিডনিতে ২৪ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলন
দেবী দুর্গার উপাসনার মূল আহ্বানকে পুনরুচ্চারিত করে, বরাবরের মতো এই বিজয়া সম্মিলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’। সকল আসুরিক, দানবিক, অমানবিক শক্তির বিনাশ ঘটে বিশ্বে শান্তি, মঙ্গল ও শুভ শক্তির প্রতিষ্ঠা হোক, এটাই প্রার্থনা।


