Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭: ০৪
সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির এক সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিহতদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার (১৪ ডিসেম্বর) সিডনির বন্দাই বিচে এ ঘটনা ঘটে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া, দুই পুলিশ সদস্যও গুলিতে আহত হয়েছেন।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে বলেছে, “পুলিশি অভিযান চলছে এবং আমরা এখনো লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।”

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, “আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি এবং সেখানে সর্বত্র রক্ত।”

এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহপ্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন এক সাক্ষাৎকারে বলেছেন, “এই গুলির ঘটনা ‘হানুক্কা’ নামে ইহুদিদের একটি উৎসবে ঘটে, যা সূর্যাস্তের সময় শুরু হয়েছিল।”

অ্যালেক্স রিভচিন আরও বলেন, “এটি ইহুদি সম্প্রদায়ের একতা বৃদ্ধির একটি অনুষ্ঠান ছিল, যেখানে তারা একটি অনুষ্ঠান উদ্‌যাপন করতে একত্রিত হয়। যদি আমাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তবে ঘটনাটির মাত্রা এমন ছিল যে, আমাদের কেউই কল্পনা করতে পারেনি। এটি একটি ভয়াবহ ঘটনা।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”

সিডনির লিন্ট ক্যাফেতে একজন বন্দুকধারী ১৮ জনকে জিম্মি করার প্রায় ১১ বছর পূর্ণ হওয়ার সময়ে এমন ঘটনা আবার দেখল অস্ট্রেলিয়া।

বিষয়: নিউ সাউথ ওয়েলসবন্দুক হামলাবন্দুকধারীদের গুলিআহতসিডনিপুলিশইহুদিসমুদ্র সৈকতঅস্ট্রেলিয়াইহুদি সংগঠননিহত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।