Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বিশ্বজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ২০২৬ বরণ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৩: ১৩
বিশ্বজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ২০২৬ বরণ

ভৌগোলিক বৈচিত্র্যের কারণে ভিন্ন ভিন্ন সময়ে হলেও, আতশবাজির রঙিন উৎসব আর নতুন শুরুর উদ্দীপনায় বিশ্বজুড়ে বরণ করে নেওয়া হয়েছে ২০২৬ সালকে। প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ থেকে শুরু করে এশিয়ার জনপদ সবখানেই ছিল উৎসবের আমেজ।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের প্রথম অঞ্চল হিসেবে ২০২৬-কে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি দ্বীপ। ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপটিই সবার আগে নতুন বছরের আলো স্পর্শ করে। এর পরপরই নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জ, টোঙ্গা এবং সামোয়ায় শুরু হয় বর্ষবরণ। অকল্যান্ডের স্কাই টাওয়ারে মধ্যরাতের আতশবাজি ছিল দেখার মতো। একইভাবে উৎসবের জোয়ারে ভাসে মার্শাল দ্বীপপুঞ্জ ও নাউরু।

অস্ট্রেলিয়ার সিডনি হারবারে প্রতিবারের মতো এবারও ছিল বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনী। এরপর একে একে নতুন বছরে পা রাখে জাপান ও দুই কোরিয়া। জাপানের মন্দিরগুলোতে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে এবং ধর্মীয় আচারের মাধ্যমে শান্তিময় বছরের প্রার্থনা করা হয়। এরপর চীন, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে শুরু হয় জমকালো আয়োজন।

পর্যায়ক্রমে মঙ্গোলিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর ও রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলে নতুন বছরের সূচনা হয়। সবশেষে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানেও অত্যন্ত আনন্দঘন পরিবেশে ২০২৬-কে স্বাগত জানানো হয়েছে। বড় শহরগুলোতে ড্রোন শো, বিশেষ আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষ নতুন স্বপ্ন নিয়ে বছরের প্রথম প্রহর পার করেছে।

Advertisement
Advertisement
Advertisement

সব মিলিয়ে, সময়ের পার্থক্য থাকলেও সম্প্রীতি আর আনন্দের আহ্বানে নতুন একটি বছরকে আলিঙ্গন করে নিল সারা বিশ্ব।

বিষয়: সিডনিঅস্ট্রেলিয়ানেপালভারতবাংলাদেশইংরেজি নববর্ষ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।