Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৮: ০৫
সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ক্রীড়ার উন্মাদনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনির ক্যাম্বেলটাউনে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাটল অব দ্য চ্যাম্পিয়ন’ সিইএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি ক্যাম্পবেলটাউনের এ১ ব্যাডমিন্টন সেন্টারে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টস এই টুর্নামেন্ট আয়োজন করে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ৩২ জন উৎসাহী খেলোয়াড়ের অংশগ্রহণে মোট ১৬টি দ্বৈত দল প্রতিযোগিতায় নামে। টুর্নামেন্টে খেলোয়াড়দের দক্ষতা, দলীয় সমন্বয়, দুর্দান্ত র‍্যালি এবং ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।প্রতিযোগিতার শুরুতে ১৬ দলকে ৮টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ পর্বে প্রতিটি দল নিজ গ্রুপের অন্য ৭টি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। ৪টি কোর্টে একযোগে অনুষ্ঠিত ম্যাচগুলোতে শুরু থেকেই ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার আমেজ।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

Advertisement
Advertisement
Advertisement

গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপের শীর্ষ চারটি করে দল নকআউট পর্বে জায়গা করে নেয়। গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলো কাপ প্রতিযোগিতায় এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলো প্লেট প্রতিযোগিতায় অংশ নেয়।

দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুজবাম্পস। দলের তানভীর ও শফিউল জুটি ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা নিশ্চিত করেন।

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভাExchange of views in Sydney 1

কাপ প্রতিযোগিতায় কনক ও কবিরের স্ট্যালিয়ন শাটলস দল রানার-আপ হয়।

অন্যদিকে প্লেট প্রতিযোগিতায় শিরোপা জয় করে ম্যাকফিল্ড ড্রাকুলাস। আমিন ও শহিদুরের জুটি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে প্লেট চ্যাম্পিয়ন হয়। ফয়সাল ও আরিফের দ্য ব্যাকবেঞ্চার্স দল প্লেট প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

ফাইনাল ম্যাচ শেষে কাপ ও প্লেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টসের প্রতিষ্ঠাতা ও সভাপতি পুলক মজুমদার, পাবলিক অফিসার ও সাধারণ সম্পাদক মেহেদী খান। একই সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে তাদের অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতিস্বরূপ মেডেল প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ম্যাচ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রেফারি আসিফ, বারী, জিহাদ ও শামিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ মুহূর্ত, খেলোয়াড়দের নৈপুণ্য এবং কমিউনিটির প্রাণবন্ত পরিবেশ ক্যামেরাবন্দি করার জন্য ফটোগ্রাফার তুমন আহসান এবং মিডিয়া ও কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাইম আবদুল্লাহকে ‘মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরুVolleyball tournament in Sydney 1

টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার জন্য সাদিক করিম এবং Raine & Horne Edmondson Park Bardia-এর প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ছবি: নাইম আবদুল্লাহ
ছবি: নাইম আবদুল্লাহ

এ ছাড়া টুর্নামেন্ট সফল করতে স্কোরার, কোর্ট মার্শাল, স্বেচ্ছাসেবক, আয়োজক, সমর্থক এবং উপস্থিত দর্শকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।

ট্রফি ও মেডেল প্রদান এবং আনুষ্ঠানিক ফটোসেশনের পর খেলোয়াড়, অতিথি, স্বেচ্ছাসেবক ও উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দিনের প্রতিযোগিতা, তবে তৈরি হয় নতুন বন্ধুত্ব ও সৌহার্দ্যের এক স্মরণীয় অধ্যায়।

আয়োজকেরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সুস্থ বিনোদন, পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টস ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে কমিউনিটিতে খেলাধুলার চর্চা ও সক্রিয় অংশগ্রহণ আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিষয়: প্রবাসীঅস্ট্রেলিয়াবাংলাদেশিপ্রতিযোগিতাসিডনিব্যাডমিন্টনবাংলাদেশি কমিউনিটি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।