Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৪: ০৪
হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন সাংস্কৃতিক উৎসব।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (১৬ নভেম্বর) সকালে ম্যাকুয়ারি লিংকস গলফ ক্লাবের কমিউনিটি হলে পড়ুয়ার আসর আয়োজিত বিশেষ স্মরণানুষ্ঠান ‘প্রিয় পদরেখা’ ছিল সাহিত্য, স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা।

স্থানীয় সময় সকাল ১১টায় নিয়ন আহমেদের কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি পাঠ করেন। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হলে পুরো হলে এক গম্ভীর ও শ্রদ্ধাময় আবহ তৈরি হয়।

Advertisement
Advertisement
Advertisement
Humayun Ahmed remembered in Sydney 2

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুমায়ূন আহমেদের রচনা থেকে বাছাই করা অংশের পাঠ। রোকেয়া আহমেদ, কাশফী আসমা আহমেদ ও মাজনুন মিজানের গ্রন্থনায় সাজানো এই পর্বে ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ও কবিতা পাঠে অংশ নেন বহু পাঠক-সাহিত্যপ্রেমী।

লায়লা লজি পড়েন হুমায়ূন আহমেদের গল্প ‘ফেরা’ থেকে, রওশন পারভীন আত্মজৈবনিক রম্যরচনা থেকে এবং মাসাউকি খাতাঁওরা, শামীমা আলমগীর, আজিজা শাদাত ও মেহেদী হাসান হুমায়ূনের বিভিন্ন লেখা থেকে পাঠ করেন। কবিতা আবৃত্তি করেন নূররুনাহার বেগম, নাসরিন মোফাজ্জল ও কাশফী আসমা আলম।

‘জোছনা ও জননীর গল্প’ থেকে পাঠ করেন রীনা আক্তার, নূরুন্নাহার বেগম ও মুক্তিযোদ্ধা শাদাত হোসেন। শেষাংশ পাঠ করতে গিয়ে শাদাত হোসেন আবেগে আপ্লুত হয়ে পড়লে উপস্থিত দর্শকও গভীর আবেগে ভেসে যান।

এই পর্বে বিশেষ চমক ছিল নাট্য সংলাপ পরিবেশনা—মুনা ও বাকের চরিত্রে কাশফী আসমা আলম ও মেহেদী হাসানের পরিবেশনা এবং হিমু–রূপার আইকনিক দৃশ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ও রূপন্তি আকিদের অভিনয়।

Humayun Ahmed remembered in Sydney 3

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পড়ুয়ার আসর কর্তৃক প্রকাশিত হুমায়ূন আহমেদ স্মরণিকা ‘প্রিয় পদরেখা’–র মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন নাসরিন গনি। এসময় বক্তব্য দেন শফিকুল আলম ও সাজ্জাদ সিদ্দিকী।

বিশিষ্ট লেখক ও গবেষক শাখাওয়াৎ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। আলোচনায় অংশ নেন গবেষক শাফিন রাশেদ, ড. আলি কাজী, অজয় দাশগুপ্ত, নাসরিন গনি এবং অভিনেতা মাজনুন মিজান। তারা হুমায়ূন আহমেদের সাহিত্যভুবন, মানবিকতা, চরিত্র সৃষ্টির বৈচিত্র্য ও বাংলা সংস্কৃতিতে তার প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ করেন।

Humayun Ahmed remembered in Sydney 4

তৃতীয় পর্বে পড়ুয়ার আসর কমিউনিটিতে অবদান রাখা চারজন গুণীজনকে সম্মাননা প্রদান করে—সিরাজুস সালেকীনকে রবীন্দ্রসংগীতে অবদানের জন্য, সালেহা নবীকে সিডনির প্রথম বাংলা স্কুলে দীর্ঘদিন বাংলা শিক্ষা পরিচালনার জন্য, গামা কাদিরকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এবং ড. রফিকুল ইসলামকে বাংলা প্রসার কমিটি ও বার্ডিয়া বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য। রফিকুল ইসলাম অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী মিলি ইসলাম।

অনুষ্ঠানের শেষাংশে ছিল গান, নৃত্য ও কবিতা। হুমায়ূন আহমেদের লেখা গানে কণ্ঠ দেন নাবিলা স্রোতস্বিনী, সামিহা রাশেদ ও তীর্থ কর। নৃত্য পরিবেশন করেন অবনী খান। এ ছাড়া গান পরিবেশন করেন এহসান আহমেদ, সাজ্জাদুল চৌধুরী বাপ্পী, ফারিয়া নাজিম, নাজ আহমেদ ও নীলুফা ইয়াসমিন। তবলায় সংগত করেন সাকিনা আক্তার ও বিজয় সাহা, মন্দিরায় ছিলেন শাজাহান বৈতালিক। কবিতা আবৃত্তি করেন পলি ফরহাদ। সমাপনী বক্তব্য দেন নাসরিন মোফাজ্জল।

Humayun Ahmed remembered in Sydney 5

মঞ্চসজ্জায় নেতৃত্ব দেন কাশফী আসমা আলম। খাবারের স্টলের দায়িত্বে ছিলেন রওশন পারভীন ও শামীমা আলমগীর মনি। বইঘরের পক্ষ থেকে আতিকুর রহমান শুভ উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের সব বইসহ।

সিডনির সাহিত্যপ্রেমীদের জন্য ‘প্রিয় পদরেখা’ ছিল এক স্মরণীয় দিন—হুমায়ূন আহমেদের অমর সৃষ্টির প্রতি সম্মান ও আবেগে ভরা একটি পূর্ণাঙ্গ আয়োজন।

বিষয়: নিউ সাউথ ওয়েলসসিডনিহুমায়ূন আহমেদঅস্ট্রেলিয়াস্মরণসভা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।