Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৮
সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট ২০২৫। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এই টুর্নামেন্ট আয়োজন করেছে।

Advertisement
Advertisement
Advertisement

গত শনিবার (২৯ নভেম্বর) সিডনিতে বহু প্রতীক্ষিত এই ভলিবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতি বছরের মতো এবারও সেন্টারের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্রীড়াবন্ধনকে আরও শক্তিশালী করেছে।

Volleyball tournament in Sydney 2

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনের নিয়মিত খেলোয়াড় ও তরুণদের সমন্বয়ে এ বছর টুর্নামেন্টে ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ ও ‘সুরমা’ নামে ৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন সাদিন (পদ্মা), সেলিম (মেঘনা), জাকির হোসেন (যমুনা) ও জাহেরুল (সুরমা)। নতুন জার্সি আর নিয়মিত অনুশীলনে টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের মাঝে দেখা গেছে অপার উৎসাহ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদিকুর খান। সূচনা পর্বে দোয়া, খেলোয়াড়দের পরিচয় এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ।

Volleyball tournament in Sydney 3

প্রথম দিনেই জমে ওঠে প্রতিযোগিতা। তরুণদের নিয়ে গঠিত পদ্মা দল অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত মেঘনা দলকে ২-১ সেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় এগিয়ে যায়। দিনের অপর খেলায় যমুনা দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুরমা দলকে পরাজিত করে।

প্রথম দুই খেলা পরিচালনা করেন আনিছুল আফছার। সহায়তায় ছিলেন আতিক, ড. এখলাছ বাবু, মামুন, সোবহান ও জামান। স্কোরবোর্ডে দায়িত্ব পালন করেন আলমগীর। সার্বিক তদারকিতে ছিলেন স্পোর্টস সেক্রেটারি আবদুল মতিন পপলু। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।

Volleyball tournament in Sydney 4

দ্বিতীয় দিনের (৩০ নভেম্বর রোববার) খেলায় সুরমা ও যমুনা জয়ী হয়। খেলায় সুরমা দল জয়লাভ করে মেঘনার বিপক্ষে। আর যমুনা দলও মেঘনাকে পরাজিত করে লড়াইয়ে টিকে থাকে। দর্শকদের উপভোগ্য দুটি ম্যাচ উপহার দেন খেলোয়াড়েরা।

Volleyball tournament in Sydney 5

এএমডব্লিউসির তৃতীয়বারের মতো এ ভলিবল আয়োজনকে ঘিরে সেন্টার এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তরুণদের জন্য ভলিবল এবং শিশুদের জন্য টেবিল টেনিস ও সকারের ব্যবস্থাসহ কোরআন শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া আয়োজন কমিউনিটিতে ইতিবাচক ধারা তৈরি করেছে। দর্শকদের জন্য প্রতিদিন বিকালের নাশতার ব্যবস্থাও করেছেন হোসেন মোক্তার।

Volleyball tournament in Sydney 6

লিগ পর্বের খেলা চলবে আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত। ৭ ডিসেম্বর (রোববার) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। এর পরেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রবাসী বাংলাদেশি সমাজে এমন ইতিবাচক ক্রীড়া আয়োজন বাঙালি ঐতিহ্য ও বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা সকলের।

বিষয়: নিউ সাউথ ওয়েলসভলিবলসিডনিটুর্নামেন্টঅস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।