Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কোরিয়া ম্যাচের আগে ‘আই হ্যাভ অ্য প্ল্যান’ বললেন বাংলাদেশ কোচ বাটলার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৬: ৪০
কোরিয়া ম্যাচের আগে ‘আই হ্যাভ অ্য প্ল্যান’ বললেন বাংলাদেশ কোচ বাটলার

এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে চীনের কাছে হারলেও সেই ম্যাচে দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখেছেন কোচ পিটার বাটলার। তবে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে চান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার সিডনিতে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, চীনের বিপক্ষে ম্যাচে দল অনেক কিছু শিখেছে। ঋতুপর্না চাকমা, মনিকা চাকমা, আফঈদা খন্দকার ও মিলি আক্তারের পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে। কিন্তু সেই প্রশংসায় ভেসে যেতে রাজি নন তিনি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাটলার জানান, প্রতিপক্ষকে মোকাবিলার জন্য তার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “তাদের কীভাবে থামানো যায়? শোনেন, আই হ্যাভ অ্য প্ল্যান। আমি মনে করি সেটি বেশ কার্যকর হবে। আমরা শুধু প্রতিপক্ষের আক্রমণ দেখে যাব না। আমরা গোল খেতে পারি, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমার দল মাঠে সক্রিয় থাকুক। অতিরক্ষণাত্মক না হোক।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি ইঙ্গিত দেন যে আগামী ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। উত্তর কোরিয়ার আক্রমণভাগের কৌশল বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান এই ইংলিশ কোচ।

চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। তবে বাটলার বলেন, এখনই বড় স্বপ্নে ভেসে যাওয়ার সময় নয়। “আমি এখনই অনেক কিছু ভাবতে চাই না। আমি চাই মেয়েরা উন্নতি করুক, প্রতিটি ম্যাচেই করুক। এশিয়ান কাপ তাদের শেখার জায়গা। আমি চাই মেয়েরা মাঠে গিয়ে নিজেদের সেরাটা দিক, সততা ও নিষ্ঠার সঙ্গে খেলুক।”

এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরনের একটি মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বাটলার।

কিরন এক সাক্ষাৎকারে বলেছিলেন, “চীনের দলটা অনেক বেশি বয়স্ক। তারা মাঝে মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা ফর্মে নেই। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।”

এ প্রসঙ্গে বাটলার বলেন, “বাফুফের একজন সদস্য হিসেবে চীন দল নিয়ে তার মন্তব্যটা ঠিক হয়নি। তিনি চীন দলের প্রতি রীতিমতো অসম্মানই প্রদর্শন করেছেন। চীন অনেক শক্তিশালী দল। তাদের খেলোয়াড়েরা নাসরিন স্পোর্টিং ক্লাবে খেলে না। তাদের খেলোয়াড়েরা পিএসজির হয়ে খেলে। তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাঁর মন্তব্যটি রীতিমতো দায়িত্বজ্ঞানজীন।”

বিষয়: ফুটবলএশিয়ান কাপনারী ফুটবলউত্তর কোরিয়াচীনসিডনি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।