নারী ফুটবল

উজবেকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ?
উজবেকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হওয়ারই কথা ছিল। তবে এ ম্যাচে বাংলাদেশের মেয়েদের স্বপ্নের পথে বড় বাধা গাণিতিক সমীকরণ। সোমবার ফিলিপাইন ইরানকে হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের সমীকরণটা বেশ কঠিনই হয়ে গেছে। তবুও এশিয়ান কাপের অভিষেকে একটা জয়, বড় কিছুই।

ছবির গল্পে আফঈদাদের উত্তর কোরিয়া–পরীক্ষা
এশিয়ান কাপ ফুটবলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ সকালে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বর উত্তর কোরিয়া নারী ফুটবলেরই অন্যতম পরাশক্তি। অসম ম্যাচ ৫–০ গোলে হেরেছে ঋতুপর্না, মারিয়া মান্দা, মনিকা চাকমারা।

কোরিয়া ম্যাচের আগে ‘আই হ্যাভ অ্য প্ল্যান’ বললেন বাংলাদেশ কোচ বাটলার
এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরনের একটি মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বাটলার।

বাংলাদেশ প্রত্যাশার চেয়েও শক্তিশালী: উত্তর কোরিয়ার কোচ
টুর্নামেন্টের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩–০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। গ্রুপে চীনের সঙ্গে তাদের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে শীর্ষে আছে তারা।

পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইরানি নারী ফুটবলার
নিজ দেশের অস্থিরতার মাঝেও মাঠে নামছে ইরানের নারী ফুটবল দল। অশ্রুসিক্ত কণ্ঠে সারা দিদার জানালেন, পরিবারের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ। ফুটবলের মঞ্চে জয় এনে দেশকে সুখবর দিতে চান তারা।

এশিয়ান কাপে লড়াকু অভিষেক বাংলাদেশের মেয়েদের
ম্যাচের ১৪তম মিনিটে তো বাংলাদেশের এগিয়ে যাওয়ারই কথা ছিল। বাঁম দিকের উইং ফাঁকা পেয়ে গিয়েছিলেন ঋতুপর্না চাকমা। শরীরের সঙ্গে লেপটে থাকা চীনা ডিফেন্ডারকে এড়াতে পারছিলেন। ওই অবস্থাতেই বাঁ পায়ের দূরপাল্লার শট নেন।

লড়াইটা অসম, মুহূর্তটা ঐতিহাসিক
মঙ্গলবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের অভিষেক ম্যাচে আজ গ্রুপ ‘বি’-র লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন চীনের। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম

ভুটান লিগ প্রতিবছর, বাংলাদেশে লিগ নেই, ঋতুর আক্ষেপ
নিজের দেশে দুই বছর ধরে ফুটবল লিগ খেলতে না পারার আক্ষেপ ঋতুর। চরচাকে জানালেন তা। সেই সঙ্গে বিনয়ী দেশের ফুটবলের এই পোস্টার গার্ল, ‘আমি মোটেও স্টার নই, খুব সাধারণ একটা মানুষ।’

‘থাইল্যান্ডের তুলনায় আমাদের ফুটবলাররা জুনিয়র’
ঋতুপর্না চাকমা নিজেকে একেবারেই তারকা মনে করেন না। তিনি নিজেকে মনে করেন খুব সাধারণ একটা মেয়ে। এই সাধারণেই অসাধারণত্ব বাংলাদেশের এই তারকা নারী ফুটবলারের।তিনি কথা বলেছেন চরচার সঙ্গে।

‘আমাদের দেশে দুই বছরে কোনো লিগ নেই, তাদের দেশে প্রতি বছর লিগ হয়’
ঋতুপর্না চাকমা নিজেকে একেবারেই তারকা মনে করেন না। তিনি নিজেকে মনে করেন খুব সাধারণ একটা মেয়ে। এই সাধারণেই অসাধারণত্ব বাংলাদেশের এই তারকা নারী ফুটবলারের।তিনি কথা বলেছেন চরচার সঙ্গে।



