Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ছবির গল্প

ছবির গল্পে আফঈদাদের উত্তর কোরিয়া–পরীক্ষা

এশিয়ান কাপ ফুটবলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ সকালে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বর উত্তর কোরিয়া নারী ফুটবলেরই অন্যতম পরাশক্তি। অসম ম্যাচ ৫–০ গোলে হেরেছে ঋতুপর্না, মারিয়া মান্দা, মনিকা চাকমারা। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের যে পারফরম্যান্স, সে তুলনায় আজ কিছুটা নিষ্প্রভই ছিল দল।

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৫: ৫৫
ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৩ ধাপ এগিয়ে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। ছবি: বাফুফে
উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইটা ছিল যথেষ্ট কঠিন। শেষ পর্যন্ত মেয়েরা ম্যাচটা হেরেছে ৫–০ গোলে। ছবি: বাফুফে
প্রথমার্ধে উত্তর কোরিয়ার তিনটি গোল বাতিল হয় ভিএআরে (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি)। তবুও উত্তর কোরিয়া এগিয়ে ছিল ২–০ গোলে। ছবি: বাফুফে
প্রেসিং ফুটবলে পুরো ম্যাচজুড়েই বাংলাদেশকে ব্যতিব্যস্ত রেখেছিল উত্তর কোরিয়া। ছবি: বাফুফে
উত্তর কোরিয়াকে নারী ফুটবলের পরাশক্তিই বলা হয়। এমন একটা শক্তিশালী দলের বিপক্ষে সাধ্যমতোই লড়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি: বাফুফে
উত্তর কোরিয়াকে সামলাতে রক্ষণে শামসুন্নাহার সিনিয়রের ওপর বড় ভরসাই ছিল বাংলাদেশের। ছবি: বাফুফে
বাংলাদেশের গোলবারের নিচে আজও ভরসা হয়ে ছিলেন মিলি আক্তার। ছবি: বাফুফে
উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের একটি মুহূর্তে মনিকা চাকমা।ছবি: বাফুফে
রক্ষণে আতঙ্ক ছড়াতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। ছবি: বাফুফে
আজ শুরুর একাদশে অভিজ্ঞ শিউলি আজিম ও মিডফিল্ডার উমেহলা মারমা দলে ছিলেন না। তাদের জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও আইরিন খাতুন। অবশ্য কোচ বাটলার প্রথমার্ধেই আনেন তিনটি পরিবর্তন। স্বপ্না, উমহেলা আর আনিকা সিদ্দিকী মাঠে নামেন। ছবি: বাফুফে
সিডনির কমব্যাংক স্টেডিয়ামের গ্যালারিতে আজও হাজির ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। ছবি: বাফুফে
উত্তর কোরিয়ার আক্রমণ রোখার চেষ্টায় অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি: বাফুফে
ঋতুপর্না চাকমাকে আলাদা করেই নজরবন্দী রেখেছিল উত্তর কোরীয় রক্ষণ। ছবি: বাফুফে
উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা কঠিতমতম ম্যাচগুলোর একটি। ছবি: বাফুফে
৫–০ গোলে হারলেও মেয়েদের পারফরম্যান্সে খুশি কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে
মারিয়া মান্দা আজ ছিলেন কিছুটা নিষ্প্রভ। ছবি: বাফুফে
বিষয়: নারী ফুটবলফুটবলএশিয়ান কাপনারী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত