মেয়র

সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করার খবর ‘উড়িয়ে দিল’ জামায়াত
আব্দুস সাত্তার সুমন চরচাকে বলেন, ‘‘আমাদের অভ্যন্তরীণ কী আলোচনা হয়েছে, সেটা তো বাইরে বলা যাবে না। (শুক্রবার) সেখানে (দলের দক্ষিণের কর্মীসভা) যে কর্মসূচি ছিল, আমাদের দলের অভ্যন্তরীণ কর্মসূচি। এ বিষয়ে বাইরে তো বলা যাবে না।’’

বাংলালিংকের ১২তম পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের জব্বারের বলীখেলা সমাপ্ত
প্রথমবারের মতো এ বছর ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকরাও ঘরে বসে এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে পেরেছেন।

ভুয়া ও গয়রহ মামলা: তারা কত দিন বিনা বিচারে কারাগারে থাকবেন?
অন্তবর্তী সরকারের আমলে যেসব মামলা করা হয়েছে, তার বেশির ভাগই গয়রহ ও পাইকারী। একটি হত্যা মামলায় ৪০০ জন পর্যন্ত আসামি করা হয়েছে। আবার দিনাজপুরের ঘটনায় ঢাকার বাসিন্দাকে কিংবা সিলেটের ঘটনায় চট্টগ্রামের বাসিন্দাকে আসামি করা হয়েছে।

আবারও ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচনের ঘোষণা ইশরাকের
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত এমপি ও গত নির্বাচনের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মেয়র নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না সিদ্ধান্ত দেবে সংসদ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে কিনা সেই সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

‘মিথ্যা কথা একেবারে বলি না, তা বলব না’
জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র মির্জা আব্বাস।

‘কারা প্রথম থেকেই টার্গেট করেছে মির্জা আব্বাসকে?
জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস।

ঢাকার রাজধানী কোনটি? জানালেন মির্জা আব্বাস
জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র মির্জা আব্বাস।

‘এক্স অ্যাকাউন্ট হ্যাক করা যায় না’
জমে উঠেছে নির্বাচনী প্রচার। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। কেমন চলছে নির্বাচনী প্রচার? কেমনইবা হবে আগামী নির্বাচন? এসব বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও ঢাকার মেয়র মির্জা আব্বাস।

৩১ বছরেও লালবাগ কাঁপে সাত খুনের দুঃস্বপ্নে
বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাসে সেই লালবাগ হত্যাকাণ্ড ভয়াবহ ঘটনা হিসেবে থেকে গেছে চিরদিনের জন্য। রাজনৈতিক মতাদর্শের পার্থক্যে বিতর্ক হতে পারে, কথার লড়াই হতে পারে, কিন্তু তা–ই বলে হত্যাকাণ্ড! তাও এমন নৃশংস কায়দায়?

এপস্টাইন ফাইলসে জোহরান মামদানির মা মীরা নায়ারের নাম
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত ফাইলে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের নাম পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কের বাজেট সংকট কমাতে কী করবেন মামদানি?
নিউইয়র্ক সিটির বিশাল বাজেট ঘাটতি মোকাবিলায় ধনীদের কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মেয়র জোহরান মামদানি। এই দাবিতে গভর্নর ক্যাথি হোচুলের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। কর বৃদ্ধির প্রশ্নে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

মামদানীর হাতে শতাব্দীপ্রাচীন কোরআন, শপথ নিলেন মেয়র হিসেবে
কোরআনের শতাব্দী প্রাচীন একটি কপি হাতে নিয়ে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে তার অভিষেক শহরের রাজনীতিতে বৈচিত্র্য ও পরিবর্তনের বার্তা দিচ্ছে। তরুণ এই নেতৃত্বকে ঐতিহ্য ভাঙা ও প্রগতিশীল রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
পবিত্র কোরআনের কয়েক শতাব্দীপ্রাচীন একটি কপি হাতে নিয়ে শপথ নিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ শপথ অনুষ্ঠিত হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠকের পরও ট্রাম্পকে 'ফ্যাসিস্ট' বলছেন মামদানি
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখনও বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘ফ্যাসিস্ট’। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উষ্ণ–হাস্যোজ্জ্বল বৈঠকের পরও তিনি এ ধারণাই পোষণ করেন।

মামদানি: মানুষ রায় দিয়েছে, এবার কাজ শুরুর সময়
জোহরান মামদানির বিজয় তাই নতুন দিগন্তের আশা দেখায়। কঠোর ইসলামোফোবিয়া ও বর্ণবাদের মাঝেও তার জয় প্রমাণ করে–মানুষ এখনো ন্যায়, সমতা ও মর্যাদার রাজনীতিকে মূল্য দিতে প্রস্তুত। তবে নির্বাচন কেবল শুরু। সামনে আরও কঠিন কাজ–প্রতিশ্রুতিকে নীতিতে রূপান্তর, আশাকে বাস্তব পরিবর্তনে পরিণত করা।

বিরোধ থেকে বৈঠক, মুখোমুখি হচ্ছেন ট্রাম্প–মামদানি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে ওভাল অফিসে বৈঠকের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের আগে মামদানিকে “কমিউনিস্ট” আখ্যা দিয়ে নিউইয়র্কের উন্নয়ন প্রকল্প বাতিলের ইঙ্গিত দিলেও, ট্রাম্প এখন শহরের উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন।

মেয়র হত্যার প্রতিবাদে মেক্সিকোজুড়ে জেন জি’দের বিক্ষোভ
মিচোয়াকানে মেয়র কার্লোস ম্যানজোর প্রকাশ্য হত্যাকাণ্ডের পর মেক্সিকোজুড়ে জেনারেশন-জি তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী মেক্সিকো সিটিসহ বিভিন্ন স্থানে মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

জোহরান মামদানি: আমেরিকায় এক নতুন মানবিক রাজনীতির প্রতীক
ওবামা শেষ মুহূর্তে মামদানিকে ফোন করে এক ফাঁপা সমর্থন দেন। আসলে মামদানির উচিত ওবামার কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রতিটি কথার উল্টো কাজটা করা।

নামাজ আদায় করে মামদানির প্রথম সফর শুরু
মেয়র নির্বাচিত হওয়ার দুদিন না যেতেই পুয়ের্তো রিকোতে ছুটে আসেন মামদানি। উদ্দেশ্য, সম্মেলনে অংশ নেওয়া। মেয়র হওয়ার পর এটিই তার প্রথম বড় রাজনৈতিক সফর।


